Wednesday, May 1st, 2019
রাষ্ট্রীয় মর্যাদায় এডভোকেট এম এ মান্নানের দাফন সম্পন্ন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পিরোজপুর জেলা উদীচীর সভাপতি এডভোকেট এম এ মান্নানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার যোহর বাদ পিরোজপুর সরকারী সোহরাওয়াদী কলেজ মাঠে মরহুম এম এ মান্নানের জানাজা শেষে তাকে পৌর এলাকার ঝাটকাঠীস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার আগে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদসহ পিরোজপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পমাল্য অর্পন করেন। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে করে পুলিশের একটি দল। এ সময় পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন উপস্থিত ছিলেন। মরহুমের জানাজায় ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন
আজ মহান মে দিবস
আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা সংগ্রামের গৌরবময় দিন পহেলা মে। অধিকার আদায়ে শ্রমিকদের আত্মত্যাগের স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত ২য় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে দিনটিকে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সেই ধারাবাহিকতায় বিশ্বের সব দেশেই আজ পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশেও নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। ১৯৭১ সালে পাকিস্তানের শাসন থেকে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বাংলাদেশে বিপুল উদ্দীপনা নিয়ে মে দিবস পালিত হচ্ছে। ওই বছরই সদ্য স্বাধীন দেশে ১ মে সরকারি ছুটি ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষে সরকারীভাবে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচিবিস্তারিত পড়ুন
