Sunday, April 21st, 2019
মহিমান্বিত ভাগ্য রজনী আজ
আজ পবিত্র শবে বরাত। মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী। পাপমুক্তি আর মহান আল্লাহ রাব্বুল আল আমিনের রহমত অর্জনের পরম সৌভাগ্যময় এ রাতে ইবাদত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামে যে কয়টি ফজিলতপূর্ণ ও বরকতময় রাত রয়েছে তার মধ্যে অন্যতম পবিত্র শবে বরাত। আরবি শাবান মাসের ১৪ তারিখে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে বরাতের রাত শুরু হয়, পরদিন সূর্য ওঠার আগে পর্যন্ত এ রাতের সৌকর্য, মাধুর্য ও মাহাত্ম্যপ্রবাহ অব্যাহত থাকে। ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ এই রাতে মুসলমানদের পাপ থেকে মুক্তি দেন। রহমত ও মাগফেরাতের জন্য মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে শবে বরাত এক বিশেষবিস্তারিত পড়ুন
মাদক ব্যবসায়ী, সেবনকারী ও প্রশ্রয়দাতা কাউকেই ছাড় দেয়া হবে না … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও তাদের প্রশ্রয়দাতা কাউকেই কোন ছাড় দেয়া হবে না। সে কোন রাজনৈতিক ব্যক্তি হোক কিম্বা কোন নামী দামী পরিবারের লোকই হোক না কেন। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইফটিজার এর বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। এসব অপরাধ নির্মূল করে পিরোজপুরকে একটি শান্তিপূর্ন জনপদে তৈরী করার লক্ষে যে কোন পদক্ষেপ নেয়া দরকার তাই ই নেয়া হবে। আজ রবিবার পিরোজপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, পিরোজপুর জেলার উন্নয়নে একটি মেগা প্রজেক্ট হাতে নেয়াবিস্তারিত পড়ুন
