Friday, April 19th, 2019
কৃষকদের অভাব দূর করে তাদের মুখে হাসি ফোটাতে হবে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ. ম. রেজাউল করিম বলেছেন, কৃষি প্রধান বাংলাদেশের কৃষকদের সমৃদ্ধ করতে হবে। কৃষকদের অভাব অনটন দূর করে তাদের মুখে হাসি ফোটাতে হবে এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠি থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একজন মানুষও যেন উন্নয়নের অগ্রযাত্রা থেকে কোন ভাবে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে পিরোজপুর জেলা কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিন এ কথা বলেন। মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে নিয়ে আমরা কাজ করতে চাই।বিস্তারিত পড়ুন
শেখ হাসিনা সেতুর উদ্বোধন করলেন গণপূর্ত মন্ত্রী
পিরোজপুরের নাজিরপুরে কালিগঙ্গা নদীর ওপর নবনির্মিত শেখ হাসিনা সেতুর উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। শুক্রবার বিকেল ৪ টায় তিনি আনুষ্ঠানিকভাবে এ সেতুর উদ্বোধন করেন। পিরোজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)’র বাস্তবায়নে নাজিরপুর-বৈঠাকাটা সড়কের কালিগঙ্গা নদীর ওপর ৩৭ কোটি টাকা ব্যয়ে ৩৬০ মিটার দৈর্ঘ ও ৮.৪ মিটার প্রস্থ এ সেতু নির্মান করা হয়। ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারী সেতুর নির্মাণ কাজ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্তবিস্তারিত পড়ুন
