Saturday, March 9th, 2019
আদালত অবমাননা ॥ জেলা প্রশাসন নিরব
পিরোজপুরের দুর্গাপুরে স্কুলের খেলার মাঠ দখল করে দলীয় কার্যালয়
পিরোজপুর জেলার দুর্গাপুর ইউনিয়নের চুংগাপাশা গ্রামে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক এর নামে ৩৬ শতাংশ জায়গা রয়েছে যার দলিল নং ৭৩/৯৫ তারিখ ০৭-০১-১৯৯৫ইং। ১৯৯৫ সাল থেকে এই জায়গায় দক্ষিণ পূর্ব চুংগাপাশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ৪ জন শিক্ষক দিয়ে স্কুলের কার্যক্রম শুরু হয়। ২০০৭ সালে ভয়াবহ ঘুর্নিঝড় সিডরে এই স্কুলটি ভেংগে পরে। এর পরে দীর্ঘদিন স্কুলের কার্যক্রম বন্ধ থাকে। এই সুযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক এর নামে থাকা জমির ১৮ শতাংশ জমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালকের বিনা অনুমতিতে সম্পুর্ণ অবৈধ ভাবে দুই ব্যক্তি বিক্রয় করে। এভাবে সরকারি জমি অবৈধ ভাবে বেদখলবিস্তারিত পড়ুন
