Sunday, January 6th, 2019
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হলেন শ ম রেজাউল করিম
নতুন মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পেলেন পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করিম। মন্ত্রী হিসেবে শপথ নেয়ার প্রস্তুতি নিতে রবিবার মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ফোন পেয়েছেন তিনি। আগামীকাল সোমবার বিকেল ৩ টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান। পিরোজপুর-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত শ. ম. রেজাউল করিম টেলিভিশন টকশোতে একজন সুবক্তা ও অতি পরিচিত মুখ। সমসাময়িক যে কোনো ঘটনায় টিভির পর্দায় নিয়মিত দেখা যেত তাকে। বিশেষ করে মানবতা বিরোধীবিস্তারিত পড়ুন
