Friday, December 28th, 2018
বাগেরহাটে ছেলের জন্য ভোট চাইলেন শেখ হেলাল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারি ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও তার ছেলে শেখ সারহান নাসের তন্ময়ের জন্য ভোট চেয়ে বলেছেন, শেখ তন্ময়কে আপনারা ভোট দিন। তন্ময় নির্বাচিত হলে বাগেরহাটের উন্নয়ন হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সবাইকে নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ গত ১০ বছরে দেশের অকল্পনীয় উন্নয়ন করেছে। সারাদেশে নৌকার জোয়ার দেখে এখন পাকিস্তানের দোসর জামায়াত-বিএনপিসহ কামালপন্থিরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসেরবিস্তারিত পড়ুন
