Thursday, October 4th, 2018
পিরোজপুরে উন্নয়ন মেলার উদ্বোধন
উন্নয়ন সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরা ও জনগণের দোরগোড়ায় সেবা কার্যক্রম পৌছে দেওয়ার লক্ষে পিরোজপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্টেডিয়াম মাঠে মেলা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। এখানে উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন। জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সালাম কবির, পৌরবিস্তারিত পড়ুন
