Wednesday, July 18th, 2018
পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মৎস্য বিভাগের সংবাদ সম্মেলন
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ বুধবার পিরোজপুরে জেলা মৎস্য বিভাগ সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। ‘সয়ং সম্পূর্ন মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ এই শ্লোগান সামনে নিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে পিরোজপুর জেলায় মৎস্য বিভাগ ৭ দিনব্যাপী কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে, র্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য মেলা, ফরমালীন বিরোধী অভিযান, ভ্রাম্যমান আদালত পরিচালনা ইত্যাদি। সংবাদ সম্মেলনে সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেনবিস্তারিত পড়ুন
