Friday, June 1st, 2018
স্বরূপকাঠীতে ধরা ছোঁয়ার বাইরে শীর্ষ মাদক সম্রাট ফুয়াদসহ হাফ ডজন মাদক ব্যবসায়ী
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় ধরা ছোঁয়ার বাইরে রয়েছে উপজেলার আলোচিত মাদক সম্রাট ফুয়াদসহ অর্ধ ডজন শীর্ষ মাদক ব্যবসায়ী। স্বরূপকাঠি পৌর এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় তেমন কোন জোড়ালো মাদক বিরোধী অভিযান না চলায় ফুয়াদসহ এসব মাদক ব্যবসায়ীরা রয়েছে বহাল তবিয়তে। তবে পুলিশের দাবী বিশেষ অভিযানে তারা কয়েকজন মাদকসেবী ও ব্যবসায়ী ধরেছে। ঘটনার সাথে সংশ্লিষ্টতা থাকলে ফুয়াদ আইনের হাত থেকে কোন মতে রেহাই পাবেনা। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের অভিযোগ দেশব্যাপী মাদক বিরোধী কঠোর অভিযান শুরু হলেও ফুয়াদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা ডিলেঢালা থাকায় ওই শীর্ষ মাদক ব্যবসায়ীরা ব্যবসা অব্যাহত রেখেছে। থানায় ফুয়াদেরবিস্তারিত পড়ুন
তেজদাসকাঠী কলেজের প্রতিষ্ঠাতা আব্দুস সোবাহান এর ১৮তম মৃত্যু বার্ষিকী পালন
পৃথিবীতে হয় তো অনেক দানশীল মহৎ ব্যক্তিরা এসেছেন বা আসবেন। তাদের কর্মকান্ডে সাধারণ মানুষকে শিখিয়ে যান কিভাবে মানুষের পাশে মানুষকে দাড়াতে হয়। আর তেমনই একজন ছিলেন পিরোজপুরের কৃতি সন্তান আলহাজ¦ আব্দুস সোবাহান। কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী মৌলুভী সাইজুদ্দীনের বড় ছেলে আব্দুস্ সোবাহান। তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেও স¦প্ন দেখতেন তার গ্রামের পিছিয়ে পড়া ছেলে-মেয়েদের জন্য একটি বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত করবেন। তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রম ও এলাকাবাসীর সহযোগিতায় আব্দুস সোবাহানের পাঁচ একর জায়গায় ১৯৯৫ সালে নির্মিত হয় তেজদাসকাঠী কলেজ। এলাকাবাসী কলেজটি তার নামে করতে চাইলেও তিনিবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় মাদকসেবী ও দস্যুবৃত্তিসহ একাধিক মামলার আসামীকে ৩৬ ঘন্টা আটক রেখে ছেড়ে দিল পুলিশ !
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক চিিহ্নত সন্ত্রাসী ও একাধিক মামলার অভিযুক্ত আসামীকে মদ্যপাণ অবস্থায় আটকের খবরে জনমনে স্বস্তি ফিরে এলেও ৩৬ ঘন্টা থানায় আটকে রেখে রহস্যজনক কারণে তাকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। আদালতে সোপর্দ না করে ছেড়ে দেয়ায় জনমনে পুলিশের ওপর বিরুপ প্রতিক্রয়া সৃষ্টি হয়েছে। ধনাঢ্য ও প্রভাবশালী পরিবারের সন্তান আটককৃত ওই মাদক সেবীকে আদালতে না পাঠিয়ে মঠবাড়িয়ায় থানার ওসি রহস্যজনক কারণে নিরাময় কেন্দ্র পাঠায়। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারকে ভুল বুঝিয়ে ওই মাদক সেবীকে রক্ষার জন্য তাকে নিরাময় কেন্দ্রে পাঠানোর অপকৌশল নেয় থানার ওসি।বিস্তারিত পড়ুন
বাগেরহাটে ১৬ বস্তা সরকারি বই বিক্রি ॥ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
বাগেরহাটে বিক্রয় নিষিদ্ধ মাধ্যমিক পর্যায়ের ১৬ বস্তা সরকারি বই আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বই ক্রয়ের অভিযোগে ব্যবসায়ী মো. রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের আমলাপাড়া ছোট কবরখানা মোড় এলাকার পুরাতন কাগজ ব্যবসায়ীকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলিমুজ্জামান মিলন ও নাহিদা আক্তার। বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলিমুজ্জামান মিলন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছোট কবরখানা মোড়ে রফিকুল পেপার স্টোরে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ চলতি বছরের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১৬ বস্তা বই পাওয়া যায়। বই ক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার আইনে রফিকুল পেপারবিস্তারিত পড়ুন
