Wednesday, May 30th, 2018
অভিযোগ দুই ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে
পিরোজপুরে ভিক্ষারীর মেয়েকে দিনের পর দিন ধর্ষন
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি গ্রামের এক ভিক্ষারীর কিশোরী মেয়েকে দুই ইউপি সদস্যসহ পাঁচজন মিলে দিনের পর দিন ধর্ষনের ঘটনা ঘটেছে। মেয়েটি অন্তস্বত্ত্বা হয়ে পরায় ঘটনাটি জানাজানি হয়। এ বিষয় মঙ্গলবার রাতে নির্যাতিতা মেয়েটির মা থানায় লিখিত অভিযোগ দিলে আজ বুধবার দুপুরে এলাকার দুই ইউপি সদস্য মাসুদ ও নান্টুসহ আরও তিনজনকে আসামী করে মামলার দায়ের হয়েছে । এলাকাবাসী সুত্রে জানা গেছে, মেয়েটিকে তার মায়ের কাছে রেখে বাবা পালিয়ে গিয়ে অন্যত্র বিয়ে করে আর ফিরে আসেনি। সেই থেকে মা কখনও রাস্তার কাজ আবার কখনও ভিক্ষে করে মেয়েটির ভরন পোষন করতেন।বিস্তারিত পড়ুন
