প্রধান সূচি

Sunday, April 8th, 2018

 

ট্যালেন্টপুলে বৃত্তি পেল আলহাজ্ব আব্দুস সোব্হান একাডেমি’র চার শিক্ষার্থী

পিরোজপুরের টোনা ইউনিয়নের তেজদাসকাঠী গ্রামে প্রতিষ্ঠিত আলহাজ্ব আব্দুস সোব্হান একাডেমি থেকে এবার চার শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলো মোসাঃ আসনিম তাবাস্সুম শৈলী, মিথিলা আক্তার ইভা, মুনা আক্তার ও রাফিউল ইসলাম। এছাড়া আরো দুটি সাধারণ বৃত্তি পেয়েছে তানবির হোসেন বেপারী ও সাদিয়া আক্তার। শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফিজা খানম জানান, এ প্রতিষ্ঠান থেকে গত ৫ম শ্রেণীর সমাপনি পরীক্ষায় ১৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯টি জিপিএ-৫ সহ শতভাগ পাশ করে। এর মধ্য ছয়জন পরীক্ষার্থী বৃত্তি পায়। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাবান আলী জানান, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক ভাবেবিস্তারিত পড়ুন


প্রধানমন্ত্রীর কাছ থেকে মঠবাড়িয়ার কাবস্কাউট শিশুরা শাপলা কাপ অ্যাওয়ার্ড পাচ্ছে

পিরোজপুর জেলার ২৩টি শাপলা কাপ অ্যাওয়ার্ড এর মধ্যে মঠবাড়িয়ায় ১২টি অ্যাওয়ার্ড অর্জন করেছে। এতে এ উপজেলায় শতভাগ ফলাফলের রেকর্ড অর্জন করেছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালের ২৮ ডিসেম্বর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ১২জন কাব স্কাউট শিশু শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে বরিশাল বিভাগীয় পরীক্ষায় অংশ নেন। পিরোজপুর জেলায় ২৭ জন অংশগ্রহণ করলেও সম্প্রতি ফলাফলে মঠবাড়িয়ার কাব স্কাউট শিশুরা শতভাগ রেকর্ড অর্জন করতে স্বক্ষম হন। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলো, ৫৬ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাব্বির রহমান, অমিত সিকদার, প্রিয়ন্তী বড়াল, ৬৯ নং বকসির ঘটিচোরা সরকারীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial