Saturday, March 31st, 2018
পিরোজপুরে চেম্বার অব কমার্স ও জেলা ব্যবসায়ী সমিতির প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিরোজপুর চেম্বার অব কমার্স এবং জেলা ব্যবসায়ী সমিতির আয়োজনে পিরোজপুরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মালেক। জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ আতাউর রহমান আলমের সভাপতিত্বে খেলা পূর্ব এক সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এম এ মান্নান, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীব। প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন
পিরোজপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
দুদকের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে সততা সংঘের র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয় স্বাধীনতা চত্তর থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ আবু আহমেদ ছিদ্দীকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, সম্পাদক মুনিরুজ্জামান নাসিম, সদস্য সিকদার চাঁন প্রমুখ। এসময় সততা সংঘের সদস্যদের দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠকরানো হয়। র্যালী শেষে স্থানীয় ক্লাব রোডে এক মানববন্ধন করা হয়। দুর্নীতি বিরোধী সপ্তাহের এ ধারাবাহিক কর্মসূচিতে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে পিরোজপুর প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল ইসলাম মিঠুর সভাপতিত্বে কেক কেটে বাংলাভিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী। এসময় বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা এম. এ. রাব্বানী ফিরোজ, দৈনিক সংবাদ প্রতিনিধি ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ. কে. আজাদ, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতিবিস্তারিত পড়ুন
জাতীয় বাজেটে জনঅংশগ্রহন ও বিকেন্দ্রীকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে জাতীয় বাজেটে জনঅংশগ্রহন ও বিকেন্দ্রীকরণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার স্থানীয় প্রাক্তন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ মিলনায়তনে গণতান্ত্রিক বাজেট আন্দোলন পিরোজপুর জেলা কমিটি এ সভার আয়োজন করে। কমিটির আহবায়ক কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডঃ আব্দুল হাকিম হাওলাদার, আফতাব উদ্দীন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, জেলা আইজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডঃ কামাল হোসেন, জেলা মহিলা পরিষদের সভানেত্রী সাহিদা বারেক, কাউন্সিলর আঃ ছালাম বাতেন, সাদুল্লাহ লিটন, চেম্বার অব কমার্স পিরোজপুরের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার আকন, সিনিয়র সাংবাদিক এ্যাডঃ মাহামুদবিস্তারিত পড়ুন
নিউ বসুন্ধরা রিয়েল এষ্টেট পিরোজপুর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে নিউ বসুন্ধরা রিয়েল এষ্টেট লিমিটেড বাগেরহাট বাংলাদেশ এর পিরোজপুর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পুরাতন বাসস্টান্ড এলাকায় নির্মানাধীন সাবিল জেনারেল হাসপাতাল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাঃ মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউ বসুন্ধরা রিয়েল এষ্টেট লিমিটেড বাগেরহাট বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ আনিসুর রহমান। এছাড়া আরো বক্তব্য রাখেন এ প্রতিষ্ঠান ও সাবিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম এ মান্নান তালুকদার, পরিচালক (উন্নয়ন) আলহাজ্ব হাফেজ মাওলানা অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, সাবিল গ্রুপের পরিচালক (প্রশাসন)বিস্তারিত পড়ুন
নাজিরপুরে ছাত্রীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ছবি নিয়ে তোলপাড়
নাজিরপুরে নবম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর ছবি শংলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন মোঃ সাইদুল ইসলাম নামে এক শিক্ষক। তিনি উপজেলার কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় তোলপাড়সহ ফেসবুকে প্রতিবাদের ঝড় বইছে। স্থানীয়দের অভিযোগ প্রভাবশালী একটি মহল ওই শিক্ষকের পক্ষ নিয়ে তাকে রক্ষা করতে মরিয়া হয়ে ওঠেছে। জানা যায়, গত শুক্রবার ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে কর্তৃপক্ষ জেলার ভান্ডারিয়া উপজেলার হরিণপালা ইকোপার্কে শিক্ষা সফরে যায়। সেখানে শিক্ষক সাইদুল ইসলাম ছাত্রীদের সাথে একাধিক ছবি শংলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেয়। ওই ছবি গুলোর মধ্যেবিস্তারিত পড়ুন
এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বাবদ
পরীক্ষার্থীদের থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
২ এপ্রিল অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের জন্য জেলার ইন্দুরকানী ও নাজিরপুর উপজেলায় কয়েকটি কলেজের পরীক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ স্বীকার করে ইন্দুরকানী উপজেলার পত্তাশী জনকল্যান টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ রিপন চন্দ্র বৈরাগী বলেন, পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় কেন্দ্র ফি নেওয়া হয় নাই। তাই এখন তারা কেন্দ্র ফি হিসেবে এই টাকা নিচ্ছেন। তবে পরিক্ষার্থীরা জানিয়েছেন, ফরম পূরণের সময় তারা ধার্যকৃত সকল ফি পরিশোধ করেছেন। প্রতিবছরই পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার পূর্বে কলেজ কর্তৃপক্ষ তাদের কাছ থেকে এই অতিরিক্ত টাকা আদায় করে। একই উপজেলার ইন্দুরকানী ডিগ্রি কলেজেরবিস্তারিত পড়ুন
মোংলা প্রেসক্লাবের নব নির্বাচিত পরিষদের শপথ অনুষ্ঠিত
মোংলা প্রেসক্লাবের নব নির্বাচিত পরিষদের শপথ অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের হল রুমে শনিবার দুপুরে শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মোংলা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, থানার ওসি ইকবাল বাহার চৌধূরী, নব নির্বাচিত সভাপতি এইচ এম দুলাল, সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসান প্রমুখ।
পাইকগাছায় ৪২শ ৮৫ হেক্টর জমিতে বোরো’র আবাদ হয়েছে
পাইকগাছায় চলতি বোরো মৌসুমে ৪২শ ৮৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। বিগত বছর যা ছিল ২৭শ ৭৫ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে আরো ১৫শ ১০ হেক্টর জমিতে বোরোর আবাদ হচ্ছে। চলতি মৌসুমে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় ও সরিষার আবাদ কম হওয়ায় কৃষকরা অধিক জমিতে বোরো আবাদ করছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে আরো ১৫শ ১০ হেক্টর জমিতে বোরোর আবাদ হচ্ছে। উপজেলার ১০টি ইউনিয়নে ৪২শ ৮৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। উপজেলার ১টি পৌরসভা ও ১০ ইউনিয়নের মধ্যে হরিঢালী ৯৩০, কপিলমুনি ৯৬০, রাড়–লী ৯২০, গদাইপুর ৮৬০, চাঁদখালীবিস্তারিত পড়ুন
বাকৃবি’র শিক্ষার্থীদের পাইকগাছার গবেষণা কার্যক্রম, চিংড়ি ও কাঁকড়ার খামার পরিদর্শন
পাইকগাছার লোনাপানি গবেষণা কেন্দ্র ও আঁধা নিবিড় পদ্ধতির বিভিন্ন চিংড়ি খামার পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এ্যাকোয়াকালচার বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। কোষ্টাল এ্যাকোয়াকালচার এন্ড মেরি কালচার এর উপর ৬ দিনের শিক্ষা সফরের অংশ হিসাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গত বুধবার ময়মনসিংহ থেকে পাইকগাছা আসেন। সফরে শিক্ষকদের মধ্যে রয়েছেন এ্যাকোয়াকালচার বিভাগের প্রফেসর ড. এমএ সালাম, সহযোগী প্রফেসর ড. তানভীর রহমান, সহকারী প্রফেসর জান্নাতুল ফেরদৌস ও কেএম শাকিল রানা। শিক্ষকদের সাথে সফরে এসেছেন এ্যাকোয়াকালচার বিভাগের লেভেল-২, সেমিষ্টার-১ এর ১১৪ জন তরুণ শিক্ষার্থী। সফরের অংশ হিসাবে গত ৪ দিন তারা বাংলাদেশ মৎস্যবিস্তারিত পড়ুন
