Friday, February 9th, 2018
অনুমোদনহীন ইটভাটা অপসারনের দাবিতে ইন্দুরকানিতে মানববন্ধন
ইন্দুরকানি উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা রহুল আমীন বাঘার অনুমোদন বিহীন ইটভাটা অপসারনের দাবিতে মানববন্ধন করেছে এলাকার জনগন। শুক্রবার দুপুরে পূর্ব চন্ডিপুর গ্রামের কেবিআই নামের ওই ইট ভাটার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইট ভাটার আশপাশ এলাকার গাছপালা ও ফসলি জমি ক্ষতিগ্রস্থ হচ্ছে দাবিকরে ক্ষতিগ্রস্থ এলাকার জনগন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ভাটাটি অপসারন ও ক্ষতিপূরনের দাবি জানান। এসময় স্থানীয় বাসিন্দা কবিরুল ইসলাম গাজী, সালেক ফরাজী ও মামুন মোল্লা জানান, আমরা ১০ বছর আগে সিডরে বিপুল সম্পদ খুইয়েছি, যার ধকল এখনও সামলে উঠতে পারিনি। এখন আবার নতুনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে র্যাব সদস্যের বাড়ি চুরি ॥ থানায় মামলা
পিরোজপুরের শহরতলীর মুর্শিদ বাড়ি রোডে খুলনা র্যাব-৬ এর সদস্য তাইজুল ইসলাম রনির বাড়ি চুরির ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে র্যাব সদস্য তাইজুল ইসলাম রনি বাদী হয়ে পিরোজপুর সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানাযায়, বুধবার রাতে তাইজুল ইসলাম রনির বাড়ির দরজার তালা ভেঙ্গে চোর ঘড়ে ঢুকে ২ টি আলমারি ও ওয়ারড্রফের তালা ভেঙ্গে ১ স্বর্নের সীতাহার, ১ টি স্বর্নের চেইন, ১২ টি স্বর্নের আংটি, ৩ জোড়া কানেল দুল, ১টি স্বর্নের ব্রেসলাইট মোট সাড়ে ১১ ভরি স্বর্নালঙ্কার ও নগদ ৮ হাজার টাকা সহবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় উপজেলা আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বিহারী পাইলট বিদ্যালয় মাঠে উপজেলা আন্ত: প্রাথমিক বিদ্যালয় শীত কালিন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানে মধ্যে সকালে জাতীয় সঙ্গীতের সাথে সাথে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার জাতীয় পতাকা এবং বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার ক্রীড়া পতাকা উত্তলন করেন। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ ফারহানা আফরোজ, মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এর জন্মদিন পালিত
ভান্ডারিয়ায় জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন পালন উপলক্ষে যুবসংহতী ও ছাত্রসমাজের উদ্যোগে জেপির দলীয় কার্যালয়ে কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আনোয়ার হোসেন মঞ্জু’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলা আব্দুল হাকিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মোঃ গোলাম সরওয়ার, জেপি নেতা জামাল উদ্দিন মিয়া স্বপন, রেজা আহম্মেদ দুলাল, মোঃ মানিক হাওলাদার, মোঃ আমির মল্লিক, যুবসংহতীর আহবায়ক মোঃ শহীদুজ্জামান রাজু মল্লিক, মোঃ মোস্তফা সিকদার,বিস্তারিত পড়ুন
কাউখালীতে আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন পালন
কাউখালীতে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর ৭৩তম জন্মদিন উপলক্ষে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা জাতীয় পাটির (জেপি) কার্যালয়ে জেপির সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেপি’র সাধারন সম্পাদক শাহ আলম নসু, সাবেক সাধারন সম্পাদক শাহ আলম তালুকদার, জেপি নেতা ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, জেপির যুগ্ম সাধারন সম্পাদক খান মোঃ বাচ্চু, অধ্যক্ষ আঃ সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলী, যুবসংহতির সদস্যবিস্তারিত পড়ুন
চুরির অভিযোগে স্বরূপকাঠীতে যুবককে পিটিয়ে হত্যা
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মো. মোস্তফা চৌধুরী (৩৫) নামে এক যুবককে চুরির অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আরামকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা পেশায় একজন সাধারণ রিক্সা চালক ও ওই গ্রামের মো. সোহারব চৌধুরীর ছেলে। নিহতের মা মঞ্জুয়ারা বেগম ছেলে হত্যার অভিযোগ এনে স্থানীয় ইউপি সদস্য নকিতুল্লাহ ও চৌকিদার ইব্রাহিমসহ কয়েকজনের বিরুদ্ধে নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে অভিযুক্ত ইউপি সদস্য নকিতুল্লাহ বলেন, আমি বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে স্থানীয়রা আমাকে ফোনে জানায় চোর ধরা পরেছে। আমি তাদের স্থানীয় চৌকিদারকে জানাতে বলি।বিস্তারিত পড়ুন
