Wednesday, December 20th, 2017
মাদক ব্যবসা না ছাড়লে জায়গা হবে জেলখানাতে … ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম
বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম বলেছেন, পাঁচ জন মাদক ব্যবসায়ীকে এ ব্যবসা থেকে দূরে রাখতে পারলে কমপক্ষে পাঁচ হাজার মানুষকে নিরাপদে রাখা যাবে। কেননা তারা যদি মাদক বিক্রি না করে তাহলে মাদকসেবীরাও মাদক ক্রয় করতে পারবে না। এলাকায় মাদক সেবনকারীও থাকবে না। পিরোজপুরে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আত্মসমর্পন এবং পূর্নবাসনসহ কমিউনিটি পুলিশিং ও জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার লক্ষে জেলা পুলিশের আয়োজনে আজ বুধবার বিকেলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন
