প্রধান সূচি

Sunday, November 26th, 2017

 

নদীর দু’পাড়ে দর্শনার্থীদের টল

বাগেরহাট ভৈরব নদীতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

বাগেরহাট পৌরসভার আয়োজনে ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের সার্বিক সহযোগীতায় হযরত খান জাহান আলীর নূন্য ভূমি বাগেরহাটের ভৈরব নদীতে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা। আর আবহমান বাংলার চিরচেনা সংস্কৃতির ধারায় এ নৌকা বাইচকে কেন্দ্র করে দড়াটানা নদীর দু’পাড়ে হাজার হাজার দর্শানার্থীদের আগমন ঘটে। প্রাচীন বাংলার ঐতিহ্যে লালিত আকর্ষণীয় এ নৌকা বাইচে বাগেরহাট জেলাসহ গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার ১৬টি নৌকা অংশ নেয়। প্রতিযোগীতায় অংশ নেয়া ঝিলাম তালুকদারের নৌকা প্রথম, সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ভাই ভাই জলপরি ২য় ও বেমরতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যা জহিরুল ইসলাম মিঠুর নৌকা ৩য়বিস্তারিত পড়ুন


বাগেরহাটের চিতলমারীতে হাজারো শ্রোতাদের মুগ্ধ করলেন

উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল অসীম কুমার সরকার

বাগেরহাটের চিতলমারী উপজেলায় শনিবার রাতে প্রায় ৩০ হাজার শ্রোতাদের মুগ্ধ করে রাখলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবিয়াল অসীম কুমার সরকার ও তার সঙ্গীয় শিল্পীবৃন্দ। এ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ চিতলমারী, টুঙ্গিপাড়া, নাজিরপুর, কচুয়া, বাগেরহাট সদরের শ্রোতা-ভক্তগণ উপস্থিত ছিলেন। শনিবার সন্ধ্যায় চিতলমারী উপজেলার মুক্তবাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের তৃণমূল কংগ্রেস নেতা ও গাইঘাটা জেলা পঞ্চায়েতের সহ-সভাপতি ধ্যানেশ নারায়ন গুহ। ধ্যানেশ নারায়নের পিতা চিতলমারীর হিজলা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা স্বর্গীয় শান্তিরঞ্জন গুহ’র স্মরণে আয়োজিত এই বর্ণাঢ্য লোকগানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মুক্তবাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তুষারবিস্তারিত পড়ুন


কচুয়ায় বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি

মীর জুলফিকার আলী লুলুর ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মীর জুলফিকার আলী লুলুর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান রবিবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের নিজস্ব হল রুমে অনুষ্ঠিত হয়। কচুয়া প্রেসক্লাবের সভাপতি তুষার রায় রনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণি সম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড: মীর শওকাত আলী বাদশা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুদ্বিপ্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষিকা বেবী মোর্সেদা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম. উপজেলাবিস্তারিত পড়ুন


সংবাদ প্রকাশের ২ বছর পর

চিত্রাপাড়ের মিনি সুন্দরবনে স্বপ্নের ইকোপার্ক নির্মাণের উদ্যোগ

অবশেষে বাগেরহাটের চিতলমারী উপজেলার চিত্রা নদীরপাড়ে মিনি সুন্দরবনে স্বপ্নের ইকোপার্ক নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ উপলক্ষে ঘটনাস্থল পরিদর্শন শেষে শীঘ্রই শিশুদের জন্য বিনোদন কেন্দ্র নির্মাণসহ বনভূমি রক্ষার আশ্বাস দিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রবিবার সকাল ১০টায় বিভাগীয়  বনকর্মকর্তা (ডিএফও) মোঃ সাইদুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান শামীমসহ এলাকার জনপ্রতিনিধি ও মিডিয়াকর্মীরা এলাকাটি ঘুরে দেখেন। এ সময় শিশুদের বিনোদনের জন্য দ্রুততম সময়ের মধ্যে একটি ইকোপার্ক নির্মানের আশ্বাস দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৫ সালে বিভিন্ন পত্রিকায় ‘চিত্রার চরে আরেক সুন্দরবন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি বনবিভাগ ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তপক্ষের নজরে আসে। এরপরবিস্তারিত পড়ুন


দূর্ঘটনার আশংকা

পাইকগাছায় মটরসাইকেলে ঝুকি নিয়ে মালামাল বহন

মটরসাইকেলে মালামাল বহন করায় দূর্ঘটনার ঝুঁকি বাড়ছে। মটরসাইকেলের চালকের পিছনে বস্তার উপর বস্তা সাজিয়ে এবং পাশে বস্তা ঝুলিয়ে ১৫ থেকে ২০ মন মালামাল বহন করা হচ্ছে। অতিরিক্ত মালামাল বোঝায় দেওয়ায় মটরসাইকেলটি রাস্তায় চলার জন্য ঝুকিপূর্ণ হয়ে পড়ছে। যে কোন সময় দূর্ঘটনার স্বীকার হতে পারে বা অন্যকোন যানবাহনকে দূর্ঘটনায় ফেলতে পারে। জানাযায়, উপজেলার সাপ্তাহিক কাঁচা বাজারের মোকাম কপিলমুনি বাজার থেকে চাঁদখালী, গড়ইখালী, কয়রার আমাদী বাজারে সবজি ব্যবসায়ীরা কপিলমুনি বাজার থেকে কাঁচা সবজি ঝাল-পিয়াজ, আলু, পটল, ফুলকপি সহ বিভিন্ন সবজি পাইকারী ক্রয় করে বস্তা ভরে মটরসাইকেল যোগে বহন করছে। কিছু কিছু ব্যবসায়ীবিস্তারিত পড়ুন


পূনরায় সভাপতি পঙ্কোজ ॥ সম্পাদক নূর

পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী প্যানেলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা

পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ নির্বাচন উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জন করেছে। রবিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৬৯ জন ভোটারের মধ্যে ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১১টি পদের বিপরীতে দুটি প্যানেলে আওয়ামী ও জাতীয়তাবাদী মনোনীত ফোরামের ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ১১টি পদের মধ্যে সভাপতি সম্পাদক সহ ১০টি পদেই আওয়ামী মনোনীত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ৩ প্রার্থীর মধ্যে আওয়ামী প্যানেলের এ্যাডঃ পঙ্কোজ কুমার ধর ৪৭ ভোট পেয়ে পূনরায় সভাপতিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial