Saturday, November 4th, 2017
পিরোজপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালন
পিরোজপুরে প্রথম আলো পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। পিরোজপুর বন্ধুসভার সভাপতি কাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক। এসময় বক্তব্য রাখেন, উদীচী শিল্পী গোষ্ঠীর পিরোজপুর শাখার সভাপতি এম এ মান্নান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, পিরোজপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহামুদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাংবাদিক জিয়াউল আহসান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউলবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সমবায় দিবস পালিত
‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে শনিবার পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সকালে জেলা সমবায় অফিস থেকে শহরে এক বনার্ঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে জেলা সমবায় অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ কে এম এ আউয়াল এমপি। জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা সাহিদা বারেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, জেলা সমবায় অফিসার হারুন অর রশিদ,বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ইন্দুরকানীতে সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে সমবায় দিবসের বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমের সামনে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফায়জুল কবির, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রাশেদ আলম প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ সমবায়ী সদস্য বৃন্দ। এরবিস্তারিত পড়ুন
জাতীয় কৃর্মি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধন
ইন্দুরকানীতে জাতীয় কৃর্মি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ইন্দুরকানী মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ শংকর কুমার ঘোয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন উজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. এম মতিউর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, আওয়ামীলীগ নেতা মৃর্ধা মোঃ মনিরুজ্জামান, সাঈদুর রহমান সাঈদ, মাহাবুব ফকির, প্রধান শিক্ষক সেকান্দার আলী খান, সেলিম খান, সাংবাদিক এইচ.এম ফারুক হোসেন, আজাদ হোসেন বাচ্চু, কেফায়েত হোসেন, মারুফুল ইসলাম প্রমুখ।
কাউখালীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন
পিরোজপুরের কাউখালীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম আহসান কবীর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, স্বাস্থ্য পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য পরিদর্শক সহকারী শহিদুজ্জামান প্রমুখ। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কৃমিনাশক খাওয়ানো হয়।
রাস পূর্ণিমা
কাউখালীতে পাঁচ দিন ব্যাপী রাস পূর্ণিমা উৎসব শুরু হচ্ছে রবিবার
সনাতন ধর্মাবলম্বীদের রাঁস পূর্ণিমায় ধর্মগুরু শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৬ তম আবির্ভাবকে উপলক্ষে পিরোজপুরে কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিন ব্যাপী ঐতিহ্যবাহী বাৎসরিক উৎসব রবিবার থেকে শুরু হচ্ছে। শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৬ তম আবির্ভাব তিথী রাঁস পূর্ণিমায় প্রতিবছর এ উৎসব অনুষ্ঠিত হয়। পাঁচ দিনের এ উৎসবকে ঘিরে দেশ ও বিদেশের লক্ষাধিক পূণ্যার্থীর সমাগম ঘটবে। পাশ্ববর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলংকা থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হবেন। এ উপলক্ষে কাউখালী জনপদ এখন মুখরিত। শ্রী গুরু সংঘের সভাপতি স্বামী জগন্নাথ আনন্দ স্বরস্বতী রবিবার সকালে আশ্রমবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় তিন থানার আইন শৃংখলা সভা
ডাকাত অধ্যূষিত এলাকা তিন থানার সীমানায় ডাকাতি, মাদক, সন্ত্রাসী কার্যকলাপ নির্মূলের লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় তিন থানা পুলিশের সমন্বয়ে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বামনা, কাঠালিয়া ও মঠবাড়িয়া থানার সীমানায় উপজেলার দাউদখালী নতুন বাজার প্রাইমারি স্কুল মাঠে শনিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল বিভাগীয় ডিআইজি (ভারপ্রাপ্ত) আকরাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর পুলিশ সুপার ওয়ালিদ হোসেন, মঠবাড়িয়া উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম, কাঠালিয়াবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনের রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে শহরে একটি র্যালী বের করা হয়। শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে বিআরডিবির চেয়ারম্যান আরিফ-উল-হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিএম সরফরাজ, উপজেলা সমবায় কর্মকর্তা এমাদুল হক, মঠবাড়িয়া প্রেক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু ও সমবায়ী নাসির উদ্দিন প্রমুখ।
