Monday, October 16th, 2017
পিরোজপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত
‘সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য অধিকার বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে পিরোজপুরে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস- ২০১৭। এ উপলক্ষে সোমবার অনুষ্ঠিত হয়েছে জমায়েত, র্যালি ও আলোচনা সভা। সকালে পিরোজপুর জেলগেট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে আইনজীবী, নারী নেত্রী, বিভিন্ন পেশার সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধি, গৃহিনী, সাংবাদিক, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণ অংশগ্রহন করেন।বিস্তারিত পড়ুন
কাউখালীতে পোকা দমনে পার্চিং ও আলোক ফাঁদ পদ্ধতি
কাউখালীতে কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে কীটনাশক ছাড়াই ক্ষতিকারক পোকা দমনের পার্চিং ও আলোক ফাঁদ পদ্ধতির ব্যবহার। জমিতে সার দেয়ার পর থেকেই রোপা-আমন খেতে বাদামী ঘাসফড়িং বা কারেন্ট পোকা, পাতা মোড়ানো পোকা ও চুঙ্গি-মাজরাসহ নানা ধরনের ক্ষতিকারক পোকার আক্রমণ দেখা দেয়। এসব পোকার আক্রমণ থেকে ফসল বাঁচাতে কৃষকরা কীটনাশকসহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। বর্তমানে কৃষকরা খেতে কীটনাশক ওষুধ পরিহার করে পোকা দমনে সহজ ও পরিবেশ বান্ধব পার্চিং এবং আলোক ফাঁদ পদ্ধতি ব্যবহার করছেন। এরই ধারাবাহিকতায় গত রবিবার রাতে উপজেলার ১৫টি কৃষি ব্লকে একযোগে এসব ফাঁদ স্থাপন করা হয়। তবে এসববিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
ইন্দুরকানীতে এক আওয়ামী লীগ নেতাকে চুরির নাটক সাজিয়ে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে প্রতিপক্ষরা। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে উপজেলার চরনী পত্তাশী এলাকায় পত্তাশী ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেনকে বাড়ী যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের হারুন শেখের ছেলে কাইউয়ুম শেখ, নাজমুল শেখ ও তার ৫ জন সহযোগীসহ সুপারী চোর বলে আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে আটকে রাখে। পরে ইন্দুরকানী থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুপারী চুরির কোন অভিযোগ না পেয়ে পুলিশ গতকাল সোমবার সকালে আলতাফ হোসেনকে প্রাথমিকবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে উপজেলা স্কাউটের কাউন্সিল অনুষ্ঠিত
স্বরূপকাঠি উপজেলা স্কাউটের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে পদাধিকার বলে ইউএনও মোঃ আবু সাঈদ সভাপতি, জগন্নাথকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেনকে সম্পাদক ও স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দত্তকে কমিশনার নির্বাচিত করে উপজেলা স্কাউটের কমিটি গঠন করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিলের অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটের সভাপতি ও ইউএনও মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানের শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন উপজেলা সম্পাদক মোঃ তৌফিক উজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান লাভলু আহমেদ, পিরোজপুরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
মঠবাড়িয়ায় লিমা আক্তার (২০) নামে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। থানা পুলিশ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছে। নিহত লিমা উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের আনোয়ার হোসেন আকনের মেয়ে। সে পৌর শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশুনা ছাত্রী। থানা সূত্রে জানা গেছে, সোমবার সকালে কলেজে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশী প্রেমিক রাসেলের বাড়ির কাছে এসে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। এসময় রাস্তার পথচারীরা দেখতে পেয়ে মেয়েটির বাড়িতে খবর দিলে পরিবারের স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ার ‘সবুজ উপকূল’ কর্মসূচি অনুষ্ঠিত
উপকূলীয় মঠবাড়িয়ায় স্কুল পড়ুয়াদের সবুজ সুরক্ষার আহবানের মধ্য দিয়ে সোমবার ‘সবুজ উপকূল ২০১৭’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে স্থানীয় হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। উপকূলের স্কুল পড়ুয়াদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়ানো, সৃজনশীল মেধার বিকাশ, লেখালেখি চর্চার মাধ্যমে তথ্যে প্রবেশাধিকারসহ জীবন দক্ষতা বাড়ানো এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও মিডিয়া পার্টনার দৈনিক সমকাল কর্মসূচির আয়োজন করে উপকূল বিষয়ক সৃজনশীল প্রতিষ্ঠান ‘উপকূল বাংলাদেশ’। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ওসির ওপর হামলা মামলায় ১৪ আসামীর জামিন
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর ওপর হামলা করার মামলায় আটককৃত ১৪ আসামীকে জামিন দিয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট। সোমবার সকালে মামলার রিমান্ডের আবেদনের শুনানির দিন থানা পুলিশ ১২ আসামীর ৫ দিন রিমান্ড আবেদন করলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট বেল্লাল হোসেন রিমান্ড নামঞ্জুর করে ১৪ আসামীর জামিনের আদেশ দেন। জামিনপ্রাপ্তরা হলো সুমন (৩৫), ইসাহাক বয়াতী (৩৩), নামজুল হোসেন (২২), ইদ্রিস বয়াতী (২৮), রুবেল মিয়া (২৫), রুবেল আকন (২৬), জুবায়ের (২৮), মনির মাতুব্বর (৪০), ইসমাইল (২৩), নজরুল (৩৬), মনির হাওলাদার (২৮), চন্দন মিত্র (২৮), শফিকুল ইসলাম মিলন (২৩), রোজিনা বেগম (৪০)। উল্লেখ্য, গত ৭বিস্তারিত পড়ুন
সুন্দরবনে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত
র্বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৈলা খালে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মোঃ মোক্তার মোল্লা নিহত হয়েছে। সোমবার সোয়া ৮টায় শরনখোলা রেঞ্জের শৈলা খালে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে র্যাব সদস্যরা বনদস্যুদের ব্যবহৃত ১টি কাটা রাইফেল, ১টি ডাবল ব্যারেল, ১টি সিঙ্গেল ব্যারেল বন্দুক, ২টি ওয়ান শুটারগান, ১৬টি পাইপগান ও ৩৭ রাউন্ড তাজা গুলিসহ বিভিন্ন ধরনের উপকরণ উদ্ধার করে। র্যাব-৮ এর সহ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স বলেন, সুন্দরবনের বনদস্যু লিটন বাহিনী ও তার ৭/৮ জন সহযোগি শরণখোলা রেঞ্জের শৈলা খাল এলাকায় অবস্থান করছে এমন গোপণ সংবাদবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
‘পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সাংস্কৃতিক ফাউন্ডেশনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা। অতিরিক্ত জেলা প্রশাসক মামুন উল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রখেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন, ডাঃ প্রদীপ কুমার বকসী,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে শিক্ষকের ঘুষিতে শিক্ষার্থী হাসপাতালে
বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় শিক্ষকের কাছে প্রশ্ন করায় বাগেরহাটের শরণখোলায় এক স্কুল ছাত্রকে চড়, থাপ্পর ও কিল ঘুষি মেরে মারাত্মক আহত করার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টায় উপজেলার ধানসাগর ইউনিয়নে আমড়াগাছিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। ঘটনার পর একই দিন ওই বিদ্যালয়ের নবম শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র ও ফাস্ট বয় মোঃ ইমন হোসেন (১৪) বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমারের কাছে অনুরোধ করে ছুটি নিয়ে নিজ বাড়িতে চলে যান। বিষয়টি ইমনের পরিবারের সদস্যরা জানতে পেরে একই দিন বিকালে তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে আহতবিস্তারিত পড়ুন
