Sunday, October 15th, 2017
পিরোজপুরকে আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তরিত করা হবে ... মহিউদ্দিন মহারাজ
ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে … এ কে এম এ আউয়াল
পিরোজপুর-১ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম এ আউয়াল বলেছেন, ষড়যন্ত্র করে কোন দিন সফল হওয়া যায় না। পিরোজপুরে যারা আমার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা পরাজিত হয়েছে। ২০০৮ সালের নির্বাচনে পিরোজপরু-নাজিরপুরের মানুষ প্রমান করেছে তারা সিদ্ধান্ত নিতে ভুল করে না। তারা নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করছে। তিনি বলেন, আজ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে বলেই দীর্ঘা নদীতে ব্রীজ নির্মান হচ্ছে। নাজিরপুরের কালিগঙ্গা নদীতে ব্রীজ নির্মিত হয়েছে। তাই আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে। রবিবার বিকেলে নাজিরপুরেরবিস্তারিত পড়ুন
সাংবাদিকতায় জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ও দায়িত্বশীলতার প্রয়োজন …. আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সাংবাদিকতায় জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ও দায়িত্বশীলতার প্রয়োজন রয়েছে। চর্চ্চা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে সাংবাদিকদের এসব গুন অর্জন করতে হয়। আমাদের দেশের সাংবাদিক নেতারা বহুদিন আগে এই প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন বলেই সরকারি প্রতিষ্ঠান পিআইবি’র ব্যবস্থাপনায় এখন উপজেলা পর্যায়ের সাংবাদিকদেরও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তিনি আজ রবিবার দুপুরে ভান্ডারিয়ায় তিন উপজেলার গণমাধ্যম কর্মীদের বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট-পিআইবি’র তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং পেশা। এখন দেশে সাংবাদিকতার ক্ষেত্র অনেক উন্নত হচ্ছে।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত
‘সাদাছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গীকার’ এর প্রতিপাদ্য বিষয়ের উপর পিরোজপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এর সহযোগীতায় রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালী বের করে সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় স্কাউট ভবন মিলনায়াতনে গিয়ে শেষ হয়। পরে স্কাউট ভবন মিলনায়াতনে সমাজসেবা রেজিস্টশন অফিসার মোস্তাফা ইকতিয়ার উদ্দিনের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল হাসান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারবিস্তারিত পড়ুন
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী ও নাজিরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে একটি বণাঢ্য র্যালী বের হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সোশ্যাল ডেভেলমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এবং সীমান্তিক নিউট্রিশন এর যৌথ উদ্যোগে এ র্যালীতে শহরের বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও উন্নয়নকর্মীরা অংশ নেয়। র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃছিদ্দিকুর রহমান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার উপজেলা সীমান্তিক নিউট্রিশন সুপারভাইজার মোঃ সহিদুল ইসলাম ,প্রধান শিক্ষক মাইনুল ইসলাম প্রমুখ।পরে ছাত্র-ছাত্রীদের নিয়েবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠির পশ্চিমাঞ্চল শাখার ফারিয়া সমিতির নির্বাচন সম্পন্ন
দিনভর নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বরূপকাঠি পশ্চিমাঞ্চল শাখার ফারিয়া সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অপসোনিনের মোঃ হাসান আল মামুন সভাপতি, এসকেএফের মোঃ জহিরুল ইসলাম শামিম সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া এসিআই এর মো. রাহাদুল ইসলাম রাহাদ বিনা প্রতিদন্ধিতায় সাংগঠনিক পদে জয়লাভ করেন। গত শুক্রবার রাত ৮.৩০ মিনিট থেকে ১০টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, স্বরূপকাঠি উপজেলা প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর আহম্মেদ সিকদার, ডাঃ এনায়েত হোসেন, ডাঃ বিমান চন্দ্র মিত্র, ডাঃ নরেশ চন্দ্র বড়াল, ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় দেওয়ানী আদালত পুনঃ স্থাপনের দাবী নাগরিক কমিটির
উপকূলীয় মঠবাড়িয়া উপজেলায় দেওয়ানী আদালত পুনঃ স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর বরাবর লিখিত আবেদন করেছে মঠবাড়িয়া উপজেলা নাগরীক কমিটি। নাগরিক কমিটির সদস্য সচিব মোঃ নূর হোসাইন মোল্লা স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের বৃহত্তম উপজেলার মধ্যে মঠবাড়িয়া অন্যতম। মঠবাড়িয়ার আয়তন ৩৫৩.২৫ বর্গ কিলোমিটার। লোক সংখ্যা প্রায় ৪ লক্ষাধিক। উপজেলা সদর একটি ১ম শ্রেণীর পৌরসভা। ১৯৮৪ সালে মঠবাড়িয়ায় দেওয়ানী ও ফৌজদারী আদালত স্থাপনের পর ১৯৯৩ সালে জেলা সদর পিরোজপুরে স্থানন্তর করা হয়। জনসাধারনের দাবীর মুখে ফৌজদারী আদালত পুনঃ স্থাপন হলেও দেওয়ানী আদালত স্থাপন হয়নি। মঠবাড়িয়ার সাথে জেলা সদরের দুরত্ব এবং যাতায়াত সমস্যার কথাবিস্তারিত পড়ুন
৫ দফা দাবীতে কচুয়ায় ফারিয়ার মানববন্ধন
কেন্দ্র ঘোষিত কর্মসুচির আওতায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) এর কচুয়া উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনে অংশ গ্রহনকারীরা কথায় কথায় চাকরী ছাটাই বন্ধ, সামঞ্জস্য পুর্ন বেতন কাঠামো তৈরী, ঔষধ শিল্পে নিবেদিত প্রতিনিধিদের চাকরীর নিশ্চয়তা, সুনির্দিষ্ঠ নীতিমালা প্রনয়ন সহ তাদের ৫দফা দাবী তুলে ধরেন। এসময়ে ফারিয়ার কচুয়া উপজেলার সকল সদস্য উপস্থিত ছিলেন।
নির্যাতনের হাত থেকে বাঁচতে
বাগেরহাটে গ্রামবাসির মানববন্ধন
বাগেরহাটের চিতলমারী উপজেলার অশোক নগর গ্রামের জালিয়াত চক্রের হোতা দিপংকরের অত্যাচার নির্যাতন থেকে মুক্তি পেতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে অশোক নগর গ্রামবাসী। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের প্রেশ্নের উত্তেরে গ্রামবাসির পক্ষে আশিষ মন্ডল বলেন, চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের অশোক নগর গ্রামের দিপংকর মজুমদারের অত্যাচার নির্যাতনে গ্রামবাসি আজ অতিষ্ট হয়ে উঠেছে। গ্রামের ভূমিহীন সাধারন মানুষের জাল-জালিয়াতির মাধ্যমে দখল করা তার বাহিনীর নিত্যদিনের ব্যাপার। সম্প্রতি দিপংকর মজুমদার ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রশাসনের নিকট এলাকাবাসি অভিযোগ দিয়েছে।বিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ র্যাবের হাতে দুই বনদস্যু আটক
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের জোংড়া খাল থেকে বনদস্যু মোস্তফা ওরফে মাছ মামুন বাহিনীর দুই সদস্যকে আটক করেছে র্যাব-৮। রবিবার সকালে তাদের আটক করা হয়। আটককৃত বনদস্যুদের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স জানান, পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের (মোংলা) জোংড়া খাল এলাকায় বনদস্যু মোস্তফা বাহিনী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুই দস্যুকে আটক করা হয়।বিস্তারিত পড়ুন
পাইকগাছা কলেজের অনার্স প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত
পাইকগাছা কলেজের অনার্স প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, পরিচালনা পর্ষদের সদস্য প্রভাষক মাসুদুর রহমান মন্টু, কামরুল ইসলাম, এসআই মোমিন উদ্দীন। প্রভাষক নাজমিন নাহার ও আছাবুর রহমান শিমুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাষক মোমিন উদ্দীন, রহমত আলী, জিএম আল কাদির, রাসেল কাগুজি, আবু সাঈদ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক ইমদাদুল হক, শিক্ষার্থী এরশাদুজ্জামান,বিস্তারিত পড়ুন
