প্রধান সূচি

ইন্দুরকানীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা

ইন্দুরকানীতে নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা। উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মুড়ি ব্যবসায়ী রনজিৎ দাসের ছেলে তরুন দাস (২২) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। তার পিতা তাকে বার বার নিষেধ করলেও নেশার হাত থেকে ফেরাতে না পেরে নিরুপায় হয়ে অবশেষে মঙ্গলবার ছেলেকে নিয়ে ইন্দুরকানী থানায় উপস্থিত হয়ে পুলিশের হাতে তুলে দিলেন। পুলিশ তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রনের একটি মামলায় আসামী করে আদালতে পাঠিয়েছে। মাদকাসক্ত ছেলের পিতা রনজিৎ দাস জানান, আমার ছেলেকে নেশার হাত থেকে ফেরাতে না পেরে বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial