Wednesday, September 20th, 2017
জেলায় বেড়েছে মন্ডপের সংখ্যা
৪শত ৭৪টি মন্দিরে চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ পর্যায়ের প্রস্তুতি
স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পিরোজপুর জেলার সর্বত্র উৎসবের আমেজ তৈরী হয়েছে। জেলার বিভিন্ন এলাকার দুর্গামন্দির গুলোতে প্রতিমা তৈরির কাজ চলছে দ্রুত গতিতে। পিরোজপুর পৌর এলাকার কালীবাড়ি, আখড়াবাড়ী, রাজারহাট, পালপাড়া, রায়েরকাঠী এবং কৃষ্ণনগর সহ বিভিন্ন মন্দির ঘুরে এ চিত্র দেখা গেছে। মন্দিরে মন্দিরে এখন চলছে প্রতিমা রং এর কাজ। আগামী ১৯ সেপ্টেম্বর শুভ মহালয়া। শাস্ত্রানুযায়ী এ বছর দেবী দুর্গা নৌকায় আগমন করবেন এবং ঘোটকে চড়ে গমন করবেন। পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কুমার মন্ডল জানান, ২৫ সেপ্টেম্বর বোধন থেকে শারদীয় দুর্গোৎসববিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সেটেলমেন্ট কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
মঠবাড়িয়া প্রতিনিধি : দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে মঠবাড়িয়া সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা এস এম ফারুকউজ্জামানকে মঙ্গলবার স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বরিশাল বিভাগীয় জোনাল সেটেলমেন্ট অফিসার এজাজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য ডা. মোঃ রুস্তম আলী ফরাজী ওই কর্মকর্তা ফারুকউজ্জামানের বিরুদ্ধে ভূমি মন্ত্রনালয় ডিও লেটার দেয়ার পরিপেক্ষিতে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। এছাড়া ওই অফিসের উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার সহিদুল্লাহ এবং সুগতি চাকমার বিরুদ্ধেও সংসদ সদস্য মন্ত্রনায়য়ে ডিও লেটার পাঠিয়েছেন।
মঠবাড়িয়ায় শারদীয় দুর্গা পুজার প্রস্তুতি সভা
মঠবাড়িয়া প্রতিনিধি : আসন্ন সারদীয় দূর্গা পুজা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে মঠবড়িয়ায় বুধবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভায় প্রশাসনের কর্মকর্তা, জন-প্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলার সকল পুজা মন্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসময় উপজলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা পুজা কমিটির সভাপতি পরিতোশ বেপারী, সাংবাদিক মিজানুর রহমান মিজু, এসআই রমিজ জাহান জুম্মা, কাজল দাস, রতন কর্মকার, শ্যাম শংকর রায়, পংকজ সাওজাল প্রমুখ। উল্লেখ্য, এবছর উপজেলায় মোট ৮৯ টি পুজা মন্ডপের ২৫ টি মন্ডপকে অধিক ঝুঁকি পূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কলেজ ছাত্রীর শ্লীলতা হানির দায়ে বখাটের পাঁচ বছর কারাদন্ড
স্টাফ রিপোর্টার : পিরোজপুরে এক কলেজ ছাত্রীর শ্লীলতা হানির দায়ে পঙ্কজ রায় কে ৫ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ দন্ডদেন। দন্ডপ্রাপ্ত পঙ্কজ রায় শহরের কালীবাড়ী সড়কের বাসিন্দা চিকিৎসক নিরঞ্জন রায়ের ছেলে। পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল আদালতের পিপি আঃ রাজ্জাক খান বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, কালিবাড়ী সড়কের বাসিন্দা কলেজ ছাত্রী ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যার পর তাদের বাসা থেকে শহরে এক টেইলার্স এর দোকানে যাচ্ছিল। এ সময় পঙ্কজ তার হাতবিস্তারিত পড়ুন
বাজার খালের কোটি টাকার সরকারি জমি ভাগ বাটোয়ারার প্রতিবাদে মানববন্ধন ও সভা
স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠি উপজেলা সদরের প্রানকেন্দ্র জগন্নাথকাঠি বন্দরের শীতলা খাল সংলগ্ন প্রায় কোটি টাকা মুল্যের সরকারি জমি প্রভাবশালী নেতাদের দখলে নেয়ার পায়তারার প্রতিবাদে মানববন্ধন ও সভা করেছে স্থানীয় জনগণ। বুধবার সকালে উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে বাজারের আমপট্টি এলাকার ওই খালের পাড় থেকে পুরাতন ইউনিয়ন পরিষদ চত্ত্বর পর্যন্ত কয়েকশতাধিক লোক দীর্ঘ লাইন করে এ মানববন্ধন প্রতিবাদ সভার করেন। মানববন্ধনে দখলদারদের হাত থেকে বাজারের একমাত্র এ বাণিজ্যিক খালটি রক্ষার্থে প্রশাসনের সহযোগীতা কামনা করে বক্ত্যব্য রাখেন, জগন্নাথকাঠি বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও উপজেলা দুর্নীতি দমন কমিটির সম্পাদক মোঃ মহিব্বুল্লা হাওলাদার, কাজী তৈমুর রহমান,বিস্তারিত পড়ুন
মাদকসেবনে বাধা দেয়ায়
মঠবাড়িয়ায় মা-মেয়েকে কুপিয়ে জখম
মঠবাড়িয়া প্রতিনিধি : মাদকসেবনে বাধা দেয়ায় উপজেলার পৌর শহরের বহেরাতলা এলাকায় মঙ্গলবার গভীর রাতে মা-মেয়েকে কুপিয়ে গুরুতর জখম করেছে মাদকাসক্ত বখাটেরা। আহত মা ময়না বেগম (৩৬) ও গর্ভবতী মেয়ে নুপুর আক্তার (১৮)কে স্থানীয়রা রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বুধবার সকালে তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। আহত ময়না ও নুপুর উপজেলার বহেরাতলা এলাকার ভ্যান চালক শহিদুল ইসলামের স্ত্রী এবং মেয়ে। আহত ময়না আক্তার জানান, স্থানীয় মনা কির্তনীয়ার ছেলে মিঠু কির্তনীয়া, লিটন চন্দ্র হালদারের ছেলে সাগর ও তাদের সহযোগী ৪/৫ জন দীর্ঘদিন ধরে আমার বাড়ির পার্শবর্তী বাগানে বসেবিস্তারিত পড়ুন
শোক সংবাদ
ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন -এর ছোট ভাই মোঃ মনোয়ার হোসেন (৪৫) মঙ্গলবার বিকেলে ইন্তেকাল করেন ( ইন্নাল্লিলাহি……… রাজেউন) তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বুধবার সকালে গ্রামের বাড়ী ভিটাবাড়ীয়ায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়। – ভাণ্ডারিয়া প্রতিনিধি।
চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি
পাইকগাছায় ১৪৩টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয়া দূর্গোৎসব
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা : পাইকগাছায় ১৪৩টি মন্ডপে শারদীয়া দূর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে। প্রতিমার রং তুলির কাজে ভাস্কাররা দিনরাত কাজ করে চলেছে। বাহারি তোরণ, প্যান্ডেল, আলোক সজ্জা নির্মাণের কাজে ব্যস্ত সময় পার করছে গারিগররা। তাছাড়া মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরি, রং ও সাজ-সজ্জার কাজে ব্যস্ত সময় পার করছে মন্দির কমিটি। চারিদিকে শারদীয় উৎসবের সাজ সাজ রব বইতে শুরু করেছে। ছোট বড় সকলের মাঝে বইতে খুশির আমেজ। উল্লেখ্য, মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩০ সেপ্টেম্বর বিসর্যনের মধ্য দিয়ে ৫ দিনবিস্তারিত পড়ুন
শেষ মুহুর্তে মন্ডপে মন্ডপে চলছে রং-তুলির আচড়
৬৫১টি প্রতিমা নিয়ে রদশের সবচেয়ে বড় দূর্গা পূজাটি হচ্ছে বাগেরহাটের শিকদার বাড়ীতে
কামরুজ্জামান, বাগেরহাট : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের মন্ডপে মন্ডপে শেষ মুহুর্তে রঙ্গ তুলির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভাষ্করা (কারিগররা)। আর কয়েকদিন পর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা। দেবীদূর্গা এবছর নৌকায় চড়ে আসবেন আর যাবেন ঘোড়ায় চড়ে। ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর দূর্গাপূজা চলবে। এ বছর বাগেরহাটে ৯টি উপজেলার ৬০৫টি পূজা মন্ডপে এবার অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এবছর জেলার বেশ কয়েকটি মন্দিরে শতাধিক প্রতিমার মন্ডপ তৈরী হচ্ছে। এর মধ্যে বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নেরবিস্তারিত পড়ুন
সুন্দরবনে মুক্তিপনের দাবীতে ২০ জেলে অপহরন
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শৌলা ও তাম্বুল বুনিয়া এলাকা থেকে মুক্তিপনের দাবীতে ২০ জেলেকে অপহরন করে নিয়ে গেছে বনদস্যু সুমন ও বড় ভাই বাহিনীর সদস্যরা। মঙ্গলবার গভীর ও ভোর রাতে এ অপহরনের ঘটনা ঘটে। অপহৃত জেলেদের মহাজন সূত্রে জানাগেছে, মঙ্গলবার গভীর রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শৌলা এলাকায় বনদস্যু বড় ভাই বাহিনীর সদস্যরা মাছ আহরণ কাজে নিয়োজিত জেলে বহরে হানা দেয়। এ সময় জেলেদের নৌকায় থাকা নগদ টাকা ও চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র লুটে নেয়। পরে মুক্তিপনের দাবিতে ১৮ জেলেকে অস্ত্রের মুখে জিম্মিবিস্তারিত পড়ুন
