প্রধান সূচি

Thursday, August 31st, 2017

 

ঠাকুগাঁওয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পিরোজপুর বিএনপি নেতার ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার : ঠাকুগাঁওয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন পিরোজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজউদ্দিন রানা। গত বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও বি আখড়া সৈয়দপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮শ পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া ও চিনি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট হালিমসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial