Monday, July 3rd, 2017
প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর জিয়ার রোগ মুক্তি কামনায় উপকূলে দোয়া ও মোনাজাত
স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অব) জিয়াউদ্দিন আহমেদের আশুরোগ মুক্তি কামনা করে পিরোজপুরসহ উপকূল এলাকায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন শুকুর, মুনিরুজ্জামান নাসিম, এ কে আজাদ, এম এ রব্বানী ফিরোজ, সভাপতি শফিউল হক মিঠু, সাবেক সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম শামীম, শিরীনা আফরোজ, সহ-সভাপতি খালিদ আবুসহ ক্লাব সদস্যবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, কৃষিবিদ জগৎ প্রিয় দাস, উন্নয়নবিস্তারিত পড়ুন
শশুর বাড়ীতে বেড়াতে এসে জামাইর আত্মহত্যা
স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠির জিরবাড়ী গ্রামে শশুর বাড়ীর বাগানে রেইনট্রি গাছে ঝুলে সানাউল হক (৩২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে শশুর আব্দুর রব মিয়ার বাগানের রেইনট্রি গাছের সাথে জামাই সানাউলের লাশ দেখেতে পায় এলাকাবাসী। সানাউল হক নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের মান্নান সিকদারের ছেলে। পরে এলাকার লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। জানাগেছে, ৫ বছর পূর্বে উপজেলার জিরবাড়ী গ্রামের আব্দুর রব মিয়ার মেয়ে নুপুর বেগমের সাথে সানাউলের বিয়ে হয়। তাদের সুমাইয়া নামে আড়াই বছরের একটি কণ্যা সন্তান রয়েছে। নুপুর গত একমাস ধরেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে কিশোরকে গাছে ঝুলিয়ে নির্যাতন
স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠিতে গয়েশকাঠি গ্রামে কাজ করে না দেয়ার অভিযোগে শুভ মন্ডল (১৪) নামের এক হত দরিদ্র কিশোরকে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। ওই গ্রামের প্রভাবশালী তপন মন্ডল কিশোরটির দু‘পা বেধে উল্টোদিকে ঝুলিয়ে বেদম মারপিট করেন। গত শুক্রবার দুপুরে জনৈক হীরালালের দোকানের পাশের একটি আমড়া গাছে ঝুলিয়ে এ নির্যাতন করা হয়। পরে স্থানীয়রা গুরতর আহত শুভকে উদ্ধার স্বরূপকাঠি হাসপাতালে এনে ভর্তি করার পরে এ ছড়িয়ে পড়ে। শুভর বাবা সুজিত মন্ডল অভিযোগ করেন, তার পুত্র শুভ প্রতিবেশী তপন মন্ডলের ট্রাক্টর চালিয়ে জমি চাষ করে দেয়নি। এই অজুহাতে তপন মন্ডল শুক্রবারবিস্তারিত পড়ুন
ফলোআপ
স্বরূপকাঠি স্কুল ছাত্রীকে তুলে আনার অভিযোগে সেই ইউপি সদস্য গ্রেফতার
স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠির আরামকাঠি গ্রামে ৭ম শ্রেনীর ছাত্রীকে জোর করে তুলে এনে নিজের পালিত ক্যাডারের সাথে বিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে জলাবাড়ি ইউপি সদস্য মো. নকিতুল্লাহকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে নকিতুল্লাহকে গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। জানাগেছে, ওই ছাত্রীর মামা মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ইউপি সদস্য নকিতুল্লাহ ও তার ক্যাডার কথিত প্রেমিক হাফিজুর রহমানসহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। প্রসংগত, ইউপি সদস্য নকিতুল্লার নেতৃত্বে গত শনিবার রাতে ওই স্কুল ছাত্রীকে বাড়ি থেকেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
এস.এম. আকাশ, মঠবাড়িয়া : মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজের একাদশ শ্রেণীতে ভার্তিকৃত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সোমবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কলেজের অধ্যক্ষ আজীম-উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন, থানা অফিসার ইন-চার্জ কেএম তারিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সহ সভাপতি আরিফ-উল-হক, কলেজ গভর্নিং বডির সদস্য জাহিদ উদ্দিন পলাশ, সহকারী অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্না, অধ্যাপক তপন কুমার হালদার, জুলহাস শাহীন, ও প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মিজানুরবিস্তারিত পড়ুন
বেতন-ভাতা সরকারী কোষাগার থেকে দাবি
মঠবাড়িয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট
মঠবাড়িয়া প্রতিনিধি : পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা সরকারী কোষাগার থেকে প্রদানের দাবিতে মঠবাড়িয়ার প্রথম শ্রেনীর পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা সোমবার সকালে পৌর ভবনের সামনে কর্ম বিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে। এসময় বেতন-ভাতা সরকারী কোষাগার থেকে প্রদানের দাবিতে বক্তব্য রাখেন, পানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, পৌর সচিব মো. হারুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, পৌর কর্মচারী ইউনিয়নের নেতা মনিরুল হক মিল্টন, মো. শাহ আলম ও শিরীন আক্তার প্রমূখ।
