প্রধান সূচি

ইন্দুরকানীতে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে ৩৫০ পিস ইয়াবা সহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বালিপাড়া বটতলা নামক স্থান থেকে ৩৫০ পিস ইয়াবাসহ হারুন আর রশিদ বেপারীর ছেলে জহির উদ্দিন বেপারীকে (৩৫) গ্রেফতার করে। আটককৃত ইয়াবা ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে মোড়েলগঞ্জ ও ইন্দুরকানী উপজেলায় মাদক ব্যবসা করে আসছে।

ইন্দুরকানী থানার এসআই জাকির হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে এবং ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলার বাদী এস.আই জাকির হোসেন জানান, বাদামের মধ্যে ইয়াবা রেখে পাচারের সময় তাকে হাতে নাতে আটক করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial