বড় ঈদের জামাত হবে ছারছীনাতে
স্বরূপকাঠিতে যখন যেখানে ঈদের জামাত
স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠিতে তিন শতাধিক ঈদের জামাত সকাল ৮টা থেকে সাড়ে আটটার মধ্যে অনুষ্ঠিত হবে। স্বরূপকাঠিতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে ছারছীনায়। এখানে প্রায় দূর-দূরান্ত থেকে ঈদ জামাত পড়তে আসা লোক মিলিয়ে প্রায় পাঁচ হাজারের মত লোক একসাথে ঈদের নামজ আদায় করবেন বলে জানাগেছে। ছারছীনায় ঈদের জামাত শুরু হবে সকাল সাড়ে আটটায়। গত শুক্রবার জুমাতুল বিদা‘র খুতবা পূর্বে মাদ্রাসার উপাধক্ষ্য মাওলানা রুহুল আমীন ছালেহী এ ঈদ জামাতের সময়ের কথা বলে দেন।
এছাড়াও, স্বরূপকাঠি বন্দর জামে মসজিদ, স্বরূপকাঠি উপজেলা জামে মসজিদ, স্বরূপকাঠি দক্ষিণ পাড় বন্দর জামে মসজিদ,আকলম ঈদগা ময়দান, মাহমুদকাঠি জামে মসজিদ, কামারকাঠি জামে মসজিদ, শেহাংগল দরগাহ জামে মসজিদ, ইন্দেরহাট জামে মসজিদ, মিয়ারহাট বাজার জামে মসজিদ, সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদ ঈদগা মাঠ, আলকির হাট জামে মসজিদ ও পাটিকেল বাড়ী ঈদগা মাঠে উপজেলার বড় ঈদ জামাতগুলো অনুষ্ঠিত হবে। এসব মসজিদ ও ঈদগা ময়দানে সকাল ৮টা থেকে সাড়ে আটটার মধ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বলে জানিয়েছেন উপজেলা ইসলামি ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার হাফেজ মো. মাসুম বিল্লাহ।
