প্রধান সূচি

পাইকগাছায় শংকরদানা ত্রি-পল্লী হাটের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় শংকরদানা ত্রি-পল্লী হাটের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার লতা ইউনিয়নের শংকরদানা স্লুইচ গেট সংলগ্ন তেঁতুলতলায় নতুন এ হাটের উদ্বোধন করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য কৃষ্ণ রায়।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য জগদীশ চন্দ্র মন্ডল, ললিত মোহন মন্ডল, শিক্ষক ফনিন্দ্রনাথ সরকার, শশাঙ্ক মন্ডল, ঠাকুর দাশ হালদার, তুষার সরদার, বিপ্লব হালদার, তপন সরদার, সঞ্জিত মন্ডল, বিশ্বজিৎ হালদার, রবীন্দ্রনাথ সরদার, রব্বানী সানা, বিপুল বিশ্বাস, কালিপদ মন্ডল ও সুকুমার হালদার।
উল্লেখ্য, ত্রি-পল্লী হাটের এরআগে স্থায়ী কোন ঠিকানা না থাকায় সড়কের পাশে যত্রতত্র স্বল্প সংখ্যক বিক্রেতা বিভিন্ন মালামাল বিক্রি করতো। অবশেষে নতুন এ হাটের যাত্রা শুরু হওয়ায় তেঁতুলতলা, পানা, শংকরদানা, গঙ্গারকোনা, সচিয়ারবন্দ সহ কয়েকটি গ্রামের মানুষ সুন্দর পরিবেশে কেনা-বেচা করার সুযোগ পাবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial