Friday, June 16th, 2017
আল্লাহ নির্দেশিত পথে আমাদের চলতে হবে … আনোয়ার হোসেন মঞ্জু
সাইফুল্লাহ হুমায়ুন পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, রমজান মাসের ফজিলতের বিশালত্ব সম্পর্কে অনেকেই ওয়াকেবহাল নন। আল্লাহতালা অনেক দয়ালু, করুনাময় এবং তিনি সকলকে ক্ষমা করে দেবেন। এ জন্য তার নির্দেশিত পথে আমাদের চলতে হবে। তিনি এলাকার মানুষের জন্য, দেশের জন্য আমাদের কাজ করে সুযোগ করে দিয়েছেন। তাই আমরা আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। তিনি শুক্রবার পিরোজপুর সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, দেশে নির্বাচন নিকটবর্তী হওয়ায় সকলকে আরও ঐক্যবদ্ধভাবে, সুশৃঙ্খল পরিবেশে নিয়ম-নীতি মেনে চলতে হবে। এক সময় পিরোজপুরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠির আটঘর খালের ডাঙ্গায় যুগ যুগ ধরে চলছে চাঁই সাম্রজ্য
মোঃ হাবিবুল্লাহ, স্বরূপকাঠি : গ্রীষ্ণের ওষ্ঠাগত তাপমাত্রা শেষ করে পিপাসার্ত ধরনীকে সরস করার নিমিত্তে প্রকৃতীতে এসেছে বর্ষা। খালে বিলে থই থই করছে বর্ষা ও জোয়ারের ভরা নতুন পানি। টুইটুম্বর ভরা পানিতে উদ্দীপনা ফিরে পেয়ে চারদিক ছোটাছুটি করছে চিংড়ি, বাইলা, টাকি ও তেতোপুঁটিসহ দেশীয় প্রজাতির মাছ। খালে বিলে জমিতে আসা টসটসে পানিতে ছোটাছুটি করা মাছ ধরাকে উপলক্ষ করে স্বরূপকাঠির আটঘর বিদ্যালয় সংলগ্ন খালের ডাঙ্গায় পুরোদমে জমে উঠেছে দৃষ্ঠিনন্দিত চাঁইয়ের হাট। প্রতি বছর বাংলা মাসের জৈষ্ঠ্যর মাজামাঝি থেকে ভাদ্রর মাজামাঝি সময় পর্যন্ত সপ্তাহের শুক্র ও সোমবার দ‘ুদিন বসে এই চাঁই হাট। উপজেলারবিস্তারিত পড়ুন
ইন্দুরকানী প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানী প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পত্তাশী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এম আহসানুল ছগিরের সভাপতিত্বে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু, মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস সাহিদা বেগম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদর, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাহামুদুল হক দুলাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ হাওলাদার, উপজেলা আ’লীগ নেতা সাইদুর রহমান সাইদ, মাহাবুব আলম ফকির, গিয়াস উদ্দিনবিস্তারিত পড়ুন
জেলা বিএনপি’র সভাপতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে ইন্দুরকানীতে বিএনপির সংবাদ সম্মেলন
ইন্দুরকানী প্রতিনিধি : সাবেক সাংসদ ও পিরোজপুর জেলা বিএনপি’র সভাপতি গাজী নূরুজ্জামান বাবুলকে জড়িয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইন্দুরকানী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকাল ৬টায় ইন্দুরকানী উপজেলা বিএনপি ইন্দুরকানী প্রেস ক্লাব মিলনায়তনে জেলা বিএনপি’র সভাপতি গাজী নূরুজ্জামান বাবুলের বিরুদ্ধে সাংগঠনিক বিষয় নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। “বিএনপি’র নেতৃত্বে ঘুরেফিরে বাবুল গাজী ফলাফল শূণ্য” শিরোনামে গত ১২ জুন দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন দাবি করে এতে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদকবিস্তারিত পড়ুন
