ইন্দুরকানী উপজেলা পরিষদের ইফতার মাহফিল
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে উপজেলা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির, নারী ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম,জেপির সভাপতি আসাদুল কবির, সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, ইন্দুরকানী থানার এস,আই মোহাইমিনুল ইসলাম, আব্দুর রহিম, মোঃ গোলাম সরোয়ার বাবুল, মহিলা আওয়ামীলীগ নেত্রী দিলরুবা মিলন, মহিলা জেপি নেত্রী শারমিন হোসেন, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এম. আহসানুল ছগিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক,সহ সরকারী কর্মকর্তা কর্মচারীরা। ইফতারের আগে দেশ ও উপজেলা বাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইন্দুরকানী উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা খাইরুল বাশার।
