Wednesday, June 14th, 2017
বাগেরহাটে দ্বিতীয় পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে দ্বিতীয় পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের একটি অভিজাত হোটেলে ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় জেলার গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কার্যক্রম (২য় পর্যায়ে) বাস্তবায়নের লক্ষ্যে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলার চিতলমারী, ফকিরহাট, কচুয়া, মোংলা, রামপাল ও শরণখোলা উপজেলার ৪২টি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, মেম্বার, সচিব, গ্রাম আদালত সহকারী ও গ্রাম পুলিশদের গ্রাম আদালত আইন ও বিধিমালা বিষয়ে জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনেবিস্তারিত পড়ুন
