প্রধান সূচি

ইন্দুরকানীতে এক ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা হুমকি

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে এক ব্যবসায়ীর জমি দখলের পায়তারা এবং তাকে হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। এ বিষয় শুক্রবার ব্যবসায়ী বালিপাড়া গ্রামের আঃ খালেক অভিযুক্তদের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানাযায় উপজেলার বালিপাড়া বাজারের  ব্যবসায়ী আঃ খালেকের ক্রয়কৃত বালিপাড়া মৌজায় ৭৮৬ নং খতিয়ানের৩৮০৮ নং দাগে ৬ শতাংশ জমির মালিক। কিন্তু স্থানীয় আঃ রব চৌকিদার মোঃ আলামিন সহ কতিপয় ব্যক্তি জোর করে জমি দখল করবে বলে হুমকি দিয়ে আসছে। তাতে বাধা দিতে আসলে জমির মালিককে খুন যখম করবে বলে হুমকি দিচ্ছে। এ বিষয় অভিযোগকারী ব্যবসায়ী আঃ খালেক জানান আমার ক্রয় কৃত জমি জোর করে কতিপয় ব্যক্তি দখল করার পায়তারা করছে এবং আমাকে খুন যখমের হুমকি দিচ্ছে। এর প্রতিকার চেয়ে আমি ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ করেছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial