প্রধান সূচি

Saturday, March 18th, 2017

 

ঝোড়ো হওয়ার সাথে হতে পারে শিলাবৃষ্টি

কন্ঠ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হতে পারে পরে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। মেঘ-বৃষ্টির এ খেলা চলতে পরে আগামী কয়েক দিন। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকাবিস্তারিত পড়ুন


সূর্যমুখির হাসি কৃষকের চোখে

প্রদীপ মন্ডল, চিতলমারী : বাগেরহাটের চিতলমারীর বলেশ্বর নদীর চরে যতদূর চোখ যায় শুধু হলুদ ফুলের মাঠ। সাধারণ এ ফুলে বসে মধু আহরণ করছে মৌমাছিরা। এখানে যেন প্রজাপতি, কীটপতঙ্গ আর পাখিদের মেলা বসেছে। নানান রঙের পাখা মেলে তারা উড়ছে। সূর্যমুখী ক্ষেতের এমন নজরকাড়া দৃশ্য সবাইকে মুগ্ধ করছে। স্বাস্থ্যসম্মত বিশুদ্ধ তেল উৎপাদনে সূর্যমুখীর জুড়ি মেলা ভার। ফলে এটি এখন এলাকায় বানিজ্যিকভাবে চাষ হচ্ছে। চাষিদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী বলেশ্বর নদীর বিস্তৃর্ণ চর ও আশপাশের  গ্রামের  ফসলের জমিতে গত কয়েক বছর ধরে বানিজ্যিক ভাবে সূর্যমুখি’র চাষ হচ্ছে। ধান, সবজি ওবিস্তারিত পড়ুন


পাইকগাছা বনানী সংঘের আলোচনা সভা

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা বনানী সংঘের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বনানী সংঘ কার্যালয়ে সংঘের সভাপতি অধ্যাপক জিএমএম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বনানী সংঘের প্রতিষ্ঠাতা ও উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স. ম. বাবর আলী। বক্তব্য রাখেন, এ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, সরদার মোহাম্মাদ নাজিম উদ্দীন, শেখ শহিদুল ইসলাম বাবলু, ইমান আলী মাস্টার, আলহাজ্ব আব্দুল খালেক, গাজী আব্দুস সামাদ, প্রভাষক বজলুর রহমান ও জামিনুর রহমান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির।


পাইকগাছা ছাত্রদলের কর্মী সমাবেশ

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় থানা ও পৌর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শেখ আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধন করেন খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী। প্রধান অতিথি ছিলেন থানা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন। ছাত্রদল নেতা ইমরান সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান বেলাল, মঈদুল ইসলাম সোহাগ, রিয়াসাত আলী, সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, ছাত্রনেতাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতায় অগ্রগতি ও চ্যালেঞ্জ বিষয়ক অরিয়েন্টেশন

আজ শনিবার সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুরের আয়োজনে বিল্ডিং ইন্টিগ্রিটি ব্লকস ফর ইফেক্টিভ চেঞ্জ (বিবেক) প্রকল্পের অধীন ‘বাংলাদেশে জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতায় অগ্রগতি ও চ্যালেঞ্জ’ বিষয়ক অরিয়েন্টেশন দুটি সেশনে অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশন কার্যক্রমে বিল্ডিং ইন্টিগ্রিটি ব¬কস ফর ইফেক্টিভ চেঞ্জ (বিবেক) প্রকল্প কি, বাস্তবায়ন কৌশল, বাস্তবায়নের স্থান, বাস্তবায়নে সনাক এর ভূমিকা, জলবায়ু পরিবর্তন কি, জলবায়ুর উপাদান এবং শৃঙ্খলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ২০৫০ সাল নাগাদ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সম্ভবনা ও আক্রান্ত মানুষের সংখ্যা, বাংলাদেশের  ওপর জলবায়ু পরিবর্তনেরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন-রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনসহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে “বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “শিশু থেকে বঙ্গবন্ধু” বিষয়ের উপর শিশুদের মধ্যে চিত্রাংকন, সুন্দর হাতেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial