প্রধান সূচি

মঠবাড়িয়ায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সভা

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়ায় প্রাথমিক শিক্ষার্থীদের ঝড়ে পড়ারোধ, কর্মরত শিক্ষকদের অনিয়ম, সরকারী বরাদ্দের সঠিক ব্যবহার, অবকাঠামো সমস্যা, বিধিবর্হিভূত ডেপুটেশন প্রথা বাতিল ও বিদ্যালয়ে শূণ্যপদে দ্রুত শিক্ষক দেয়ার দাবীসহ প্রাথমিক প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষে সোমবার সকালে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ডাঃ রুস্তম আলী ফরাজী। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ গিয়াস উদ্দিন আহমেদ।

উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীনের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল হক, আওয়ামী লীগ নেতা আরিফ-উল-হক, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial