প্রধান সূচি

বঙ্গবন্ধু’র পলাতক খুনীদের ধরতে সহযোগিতার আশ্বাস

কন্ঠ রিপোর্ট :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের মধ্যে যারা বিদেশে পলাতক রয়েছেন, তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বিভিন্ন দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আইজিপি বলেছেন, বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর পলাতক খুনীদের তথ্য আমরা ওইসব দেশের আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষকে জানাবো। আমরা তাদের জানিয়েছি, তারা যেন এই ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখেন। তারা এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ঢাকায় ১৪টি দেশের পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে সোমবার দুপুরে ঢাকার হোটেল সোনারগাঁও হোটেলে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে আইজিপি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়েও কথা বলেছেন।

তিনি বলেছেন, রিজার্ভ চুরির প্রসঙ্গে আমরা শ্রীলঙ্কার আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির একটি বড় অংশ শ্রীলঙ্কায় যায়। আমরা রিজার্ভ চুরির ব্যাপারটি আলোচনা করেছি। তারাও (শ্রীলঙ্কান কর্তৃপক্ষ) চুরি যাওয়া টাকা ফেরত পাঠাতে সহায়তা করবে বলে জানিয়েছেন।

আইজিপি জানিয়েছেন, দক্ষিণ এশীয় ইন্টারপোলের আঞ্চলিক অফিস বাংলাদেশে করার জন্য প্রস্তাব করা হয়েছে এবং এই প্রস্তাবে বাংলাদেশ ইতিবাচক সাড়া পেয়েছে। ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল বলেছেন, প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেলে এখানে (বাংলাদেশে) আঞ্চলিক অফিস করার বিষয়টি বিবেচনা করে দেখা হবে।

এ বিষয়ে আইজিপি বলেছেন, আমরা এই ব্যাপারটি সরকারকে জানাবো। এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইন্টারপোল এবং বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো তিন দিনব্যাপী ‘চিফ অব পুলিশ কনফারেন্সে অব সাউথ এশিয়া অ্যান্ড নেইবারিং কান্ট্রিস অন রিজিওনাল কো-অপারেশন ইন কার্ভিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে আফগানিস্তান, অষ্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, ভিয়েতনাম এ ১৪টি দেশের পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংগ্রহণ করছেন। এ ছাড়া ইন্টারপোল, ফেসবুক, ইন্টারপোল গ্লোবাল কমপ্লেক্স ফর ইনোভেশন (আইজিসিআই), যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেষ্টিগেশন (এফবিআই), আসিয়ানাপোল (অঝঊঅঘঅচঙখ), ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ট্রেনিং অ্যাসিষ্ট্যান্স প্রোগামসহ (ASEANAPOL) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে যোগ দিয়েছেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial