Thursday, March 2nd, 2017
পাসপোর্ট সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত : পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবার মান বৃদ্ধি
ষ্টাফ রিপোর্টার : “পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই আমাদের অঙ্গিকার” এই প্রতিবাদ্যকে সামনে রেখে পাসপোর্ট সেবা জনগনের গোরদোড়ায় পৌছে দিতে এবং পাসপোর্ট অফিসে সেবার মান বৃদ্ধি করতে পিরোজপুরে সপ্তাহব্যাপী চলা পাসপোর্ট সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের পাড়েরহাট সড়কস্থস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মাদ মাঈনুল হাসান। অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের (ডিএডি) উত্তম কুমার দেব জানান, পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দালালদের উৎখাতবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় শিক্ষকের বিরেুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ
বিশেষ প্রতিনিধি : জেলার ভান্ডারিয়া উপজেলায় ১০ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। যৌন হয়রানী ও শ্লীলতাহানীর শিকার ছাত্রী এর প্রতিকার চেয়ে বিদ্যালয়সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের লক্ষে আজ শনিবার একটি বৈঠক হবে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রে জানাগেছে, উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া নুরজাহান মেমোরিয়াল (এনএম) মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর উক্ত ছাত্রী বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ক শিক্ষক মৃনাল কান্তি সিকদার মিন্টু’র কাছে স্কুল কক্ষে প্রত্যাহ সকাল ৯টা থেকে ইংরেজী বিষয়ে প্রাইভেট পড়ে আসছিল। শিক্ষক মৃনাল কান্তি ওই ছাত্রীকেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে আঞ্চলিক পাসপোর্ট অফিসে বৃদ্ধি পেয়েছে সেবার মান
বাগেরহাট প্রতিনিধি : “পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই আমাদের অঙ্গিকার” এই প্রতিবাদ্যকে সামনে রেখে পাসপোর্ট সেবা জনগনের গোর দোড়ায় পৌছে দিতে এবং পাসপোর্ট অফিসে সেবার মান বৃদ্ধি করতে বাগেরহাটে ৭ দিনব্যাপি চলা পাসপোর্ট সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের ভিআইপি রোডস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলায় কর্মরত সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের (ডিএডি) আঃ ছত্তার উপস্থিত সাংবাদিকদের কাছে পাসপোর্ট অফিসের সেবার মান বৃদ্ধি ও কিভাবে ভোগান্তি ছাড়াই পাসপোর্ট সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌছে দেয়া যায় সে বিষয়ে বিস্তারিতবিস্তারিত পড়ুন
সুন্দরবনের শরণখোলায় র্যাবের সাথে বন্দুক যুদ্ধে ১ বনদস্যু নিহত ঃ ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের সুখপাড়ার চরে র্যাব-৮ এর সাথে বন্দুক যুদ্ধে ১ বনদস্যু নিহত হয়েছে। এ সময়ে র্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। বৃহষ্পতিবার সকালে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। নিহত বনদস্যু শামসু বাহিনীর সেকেন্ড ইন কামান্ডার বেল্লাল মীর ওরফে কানা বেল্লাল বলে র্যাব নিশ্চিত করেছে। র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবীর জানান, সুন্দরবনে নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৮ এর একটি দল শরণখোলা রেঞ্জের ওই এলাকায় টহল দিচ্ছিল। এ সময়ে বনের মধ্য থেকে ধোঁয়া উড়তে দেখে র্যাবের টহল টীম ওইবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ফেনসিডিলসহ আটক ১
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদরের মাজার মোড় থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরতলীর হযরত খানজাহান (রহ.) এর মাজার মোড় থেকে তাকে আটক করা হয়। আটক শওকাত আলী শেখ (৪৫) জেলার কচুয়া উপজেলার ছোট চরকাঠি গ্রামের প্রয়াত মোঃ আলী শেখের ছেলে। বাগেরহাট পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মতর্তা (ওসি) মোঃ ইউনুচ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল মাজার মোড় থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ শওকাত নামের এক জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শওকাত মাদক বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
বাগেরহাটে ভ্রাম্যমান আদালতে মিষ্টি দোকানী’র জরিমানা
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত সঞ্জয় দাস নামে এক মিষ্টি দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২৫ দিনের কারাদন্ড দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জেলার রামপাল উপজেলার গিলাতলায় বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফারুক-আল-মাসুদ-এর নেতৃত্বে মোবাইল কোর্ট এ দন্ডাদেশ দেন। তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রয় করতে দেখা যায়। তখন কোর্ট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোমিনুর রশিদ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমান আদালত জেলাব্যাপী পরিচালিত হচ্ছে।
স্বরূপকাঠীতে বিএনপির অবস্থান কর্মসূচী পালন
স্বরূপকাঠী প্রতিনিধি : গ্যাসের দাম মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্বরূপকাঠীতে অবস্থান কর্মসূচী পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংঠন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সদরের বন্দর বাজারের দক্ষিণপাড়স্থ দলীয় কার্যালয় সংলগ্ন বন্দরের রাস্তায় বিএনপি, যুবদল, ছাত্রদল ঘরোয়াভাবে অবস্থান কর্মসূচী পালন করেন। স্বরূপকাঠি পৌর বিএনপির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদ, যুগ্ন আহবায়ক কাজী আনিছুজ্জামান ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দীন তালুকদারে নেতৃত্বে কর্মসূচীতে উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ অংশ নেন।
পাইকগাছায় পথশিশুদের শিক্ষা কার্যক্রম উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় পথশিশুদের শিক্ষা কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে পৌরসভার বাতিখালীস্থ শাপলা স্পোটিং ক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। শাপলা স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ বাবলু গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, চিংড়ি পোনা বিপনন সমবায় সমিতির সভাপতি শেখ জালাল উদ্দীন, কাউন্সিলর রবি শংকর মন্ডল, প্রধান শিক্ষক রেজাউল করিম, শিক্ষক রেশমা বেগম, সিনিয়র জুনিয়র ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, ব্যবসায়ী খোরশেদ আলম। বক্তব্য রাখেন, শাপলা স্পোটিং ক্লাবের শামিম হোসেন, কুদ্দুস গাজী, গোলাম মোস্তফা সবুজ, আরিফ গাজী, মাহাফুজ মোড়ল, মাহবুবর রহমান ও আসলাম পারভেজ সুমন।বিস্তারিত পড়ুন
পাইকগাছায় সার বীজ মনিটরিং ও কৃষি পুর্নবাসন বাস্তবায়ন কমিটির সভা
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় সার ও বীজ মনিটরিং এবং কৃষি পুর্নবাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স ম বাবর আলী। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সমাজসেবা অফিসার সরদার আহসান আলী, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক আব্দুল আজিজ, মিজানুর রহমান, রামপ্রসাদ পাল, নূর ইসলাম খাঁ, আজহারুল ইসলাম লাভলু ও কৃষক প্রতিনিধি সবুর হোসেন।
পাইকগাছায় অষ্ট প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় অষ্ট প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী মহানাম সংকীর্ত্তন ও দরিদ্র নারায়ন সেবা প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচী পালিত হয়। এর আগে বুধবার সন্ধ্যায় বাঁকা নাথপাড়া পূজা মন্দির চত্ত্বরে মহানাম যজ্ঞের শুভ গন্ধাধিবাস ও আলোচনা অনুষ্ঠিত হয়। মহানাম যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ পার্থ প্রতীম দেবনাথ, ডাঃ শর্মিষ্ঠা দেবনাথ, দীপংকর দেবনাথ, পম্পা দেবনাথ, মুরারী, সমর, শিখা রানী, কৃষ্ণা রানী, গোপাল, বিদেব দেবনাথ, গোপাল গোস্বামী ও রবীন্দ্রনাথ গোস্বামী।
