প্রধান সূচি

অবরোধ-হরতালের বিরুদ্ধে শিল্পী সমাজের মানববন্ধন

পিরোজপুরে নগর উন্নয়ন প্রকল্প বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের নগর উন্নয়ন প্রকল্পের আয়োজনে উন্নয়ন পরিকল্পনা প্রকল্পের খসড়া মাষ্টার প্লানের উপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার টোনা ইউনিয়ন পরিষদের সামনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।টোনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মইনুল ইসলামের সভাপতিত্বে নগর উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করেন নগর পরিকল্পনাবিদ শিকদার সাঈদুজ্জামান।সভায় উপস্থিত ছিলেন, টোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক কুমার নন্দী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মরজিনা মোর্শেদ, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বাসন্তী রানী মজুমদার, জিআইএস স্পেশালিস্ট মির্জা জদিদ হাসান, জুনিয়র আরবান প্ল্যানার রিফাই রাফি রাসেল প্রমুখ।গণশুনানিতে টোনা ইউনিয়নের আগামী ২০ বছরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এবিস্তারিত পড়ুন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial