বরিশাল
এমআরডিআই আয়োজিত বিভাগীয় মতবিনিময় বক্তারা...
পাঠক-দর্শকের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
সংবাদ প্রকাশে ভুল-ত্রুটি স্বীকার ও সংশোধন, পাঠক-দর্শকের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি এবং সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সংবাদমাধ্যমের নিজস্ব জবাবদিহির কাঠামো আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনরা। তাদের মতে, কার্যকর স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা গণমাধ্যমের পেশাগত মান, সম্পাদকীয় স্বাধীনতা ও জনআস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তারা বলেন, সংবাদমাধ্যমের প্রতি মানুষের আস্থা শুধুমাত্র সময়মতো সংবাদ প্রকাশের ওপর নির্ভর করে না, ভুল হলে সংবাদমাধ্যম কীভাবে তা স্বীকার ও সংশোধন করে, পাঠক-দর্শকের অভিযোগ কীভাবে বিবেচনা ও নিষ্পত্তি করে এবং সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে কী ধরনের পেশাগত নীতিমালা অনুসরণ করে এসব বিষয়ও আস্থার সাথে সরাসরি যুক্ত। এ ক্ষেত্রে কার্যকর স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থার আলোকেবিস্তারিত পড়ুন
বিলুপ্তপ্রায় দেশীয় মাছের চাষ প্রযুক্তি সম্প্রসারণ করছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছের চাষ প্রযুক্তি সম্প্রসারণে সরকার কাজ করছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য গবেষণা ইনস্টিটিউট ইতোমধ্যে গবেষণারবিস্তারিত পড়ুন
বরিশালে মুখোমুখি অবস্থানে পরিবহন শ্রমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

বরিশাল নগরীর রূপাতলী বাস টাার্মিনাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দূরত্ব দেড় কিলোমিটার। এই দেড় কিলোমিটারের মধ্যে বিরাজ করছে যুদ্ধাবস্থা। শনিবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা রূপাতলী বাস টার্মিনালে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্নবিস্তারিত পড়ুন
পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং গ্রুপের সদস্যদের প্রশিক্ষক প্রশিক্ষণ

পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘মেরী স্টোপস- বাংলাদেশ’ এবং ‘সুশীলন’ খুলনা, বাগেরহাট, পিরোজপুর এবং বরিশাল জেলার ২১২টি ইউনিয়নে জেলা পরিবার পরিকল্পনা দপ্তর ও স্থানীয় সরকারের সার্বিক সহায়তারবিস্তারিত পড়ুন






