খুলনা
রামপালে ঝুঁকিপূর্ণ ১৯ প্রাথমিক বিদ্যালয়
বৃষ্টির পানি ঢুকে পড়ে শ্রেণিকক্ষে। কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে, আবার কোথাও দেয়াল ও পিলারে দেখা দিয়েছে বড় বড় ফাটল। বেরিয়ে এসেছে মরিচাধরা রড। কোনো কোনো বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন এমন অবস্থায় পৌঁছেছে যে, প্রতিদিনই দুর্ঘটনার শঙ্কা নিয়ে ক্লাস করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।বাগেরহাটের রামপাল উপজেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব বিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় ১ হাজার ৭৭০ শিশু। দীর্ঘদিন সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। এতে উদ্বেগে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রামপাল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১২৭টি। এর মধ্যে ১৯টি বিদ্যালয়কে অতিমাত্রায়বিস্তারিত পড়ুন
একনেকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন : প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর অভিনন্দন

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা : অবশেষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি কলেজ স্থাপন প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)’র সভায় কৃষি কলেজ স্থাপন প্রকল্পে অবকাঠামো উন্নয়নের জন্যবিস্তারিত পড়ুন
কচুয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাল স্বাক্ষর করে ম্যানেজিং কমিটি গঠনসহ দুর্নীতির অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে জাল স্বাক্ষর করে ম্যানেজিং কমিটি গঠনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, কচুয়া পাইলট বালিকা বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধানবিস্তারিত পড়ুন
