খুলনা
পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ
বহুদিন পর বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে কোটি কোটি টাকার কাজ শুরু হলেও নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কোথাও কার্পেটিং উঠে গর্ত তৈরি হয়েছে, কোথাও জমছে বৃষ্টির পানি। আবার কোথাও পুরোনো সড়কের ওপর পর্যাপ্ত বালু-খোয়া না দিয়েই কার্পেটিং করার অভিযোগ উঠেছে। সড়কের কোথাও উঁচু, কোথাও নিচু হওয়া এবং দুই পাশে প্রয়োজনীয় মাটি ও কার্পেটিং না দেওয়ার অভিযোগও রয়েছে।স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নকশা ও নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে না। নিম্নমানের ইট ও অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজের প্রতিটি ধাপে নির্ধারিত মান যাচাই-বাছাই যথাযথভাবে করা হচ্ছে না। ফলে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।অভিযোগেরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত

খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় এর ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলার রাড়–লীতে তাঁর নিজ বাসভবনে জেলা প্রশাসনের আয়োজনে প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বিস্তারিত পড়ুন









