প্রধান সূচি

আঞ্চলিক

বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকান্ত কুমার পাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার মেহেনাজ মোশাররফ।স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোংলা দিক থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনায় মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. রাজ্জাকসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে বাকি হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial