কাউখালী
কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান : ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় কচাঁ নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।শনিবার বিকেলে কচাঁ নদীসহ উপজেলার বিভিন্ন নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা আইনত নিষিদ্ধ।সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার কাউখালী উপজেলার ৫টি নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে ৬ হাজার মিটারবিস্তারিত পড়ুন
কাউখালীতে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলার ছোট বিড়ালজুড়ি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে আহত মোবাশ্বের হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়বিস্তারিত পড়ুন
কাউখালীতে ঝড়ের কবলে কোস্টারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ফেরি : ট্রলার ডুবি

পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীতে ঝড়ের কবলে কোস্টারের ধাক্কায় ফেরিঘাটে নোঙ্গর করা ফেরির মাস্তুল ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ফেরিঘাটে থাকা একটি ইঞ্জিন চালিত ট্রলার ডুবে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলবিস্তারিত পড়ুন
কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার পিরোজপুরের কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলাবিস্তারিত পড়ুন
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব হলেন হুমায়ুন রশিদ

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুরের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন মো. হুমায়ুন রশিদ। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারীবিস্তারিত পড়ুন





