প্রধান সূচি

স্বরূপকাঠি

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব হলেন হুমায়ুন রশিদ

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুরের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন মো. হুমায়ুন রশিদ। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের অভিপ্রায় অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৯ম গ্রেড ও সংশ্লিষ্ট সুবিধাদিসহ তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর যতদিন এ পদে দায়িত্ব পালন করবেন অথবা হুমায়ুন রশিদকে সহকারী একান্ত সচিব হিসেবে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।বিস্তারিত পড়ুন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial