মঠবাড়িয়া
কোটি টাকা আত্মসাৎ : প্রধান শিক্ষককে শোকজ
পিরোজপুরের ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মজিবুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, সরকারি রাজস্ব ফাঁকি, ক্ষমতার অপব্যবহার ও পেশাগত অসদাচরণসহ ২৪টি গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে বিধিমোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসিবুল হাসান স্বাক্ষরিত স্মারক নং-০৫.১০.৭৯১৪.০০০.০৭.০০১.২৬-৯৪২ তে গত ১৩ সেপ্টেম্বর এ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল (বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪-এর ৫৩ (২) বিধির আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।নোটিশে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উল্লেখ করা অভিযোগগুলোরবিস্তারিত পড়ুন
হাতেম আলী বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে কে. এম. লতীফ ইনস্টিটিউশনের মামলা
মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মঠবাড়িয়া পৌরশহরের হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় জাতীয়করণের তালিকা ভূক্ত হওয়ায় শহরের অপর শিক্ষা প্রতিষ্ঠান কে. এম. লতীফ ইনস্টিটিউশন সরকারকে বিবাদী করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় বাদী বিদ্যালয়ের প্রধানবিস্তারিত পড়ুন
