মঠবাড়িয়া
কোটি টাকা আত্মসাৎ : প্রধান শিক্ষককে শোকজ
পিরোজপুরের ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মজিবুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, সরকারি রাজস্ব ফাঁকি, ক্ষমতার অপব্যবহার ও পেশাগত অসদাচরণসহ ২৪টি গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে বিধিমোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসিবুল হাসান স্বাক্ষরিত স্মারক নং-০৫.১০.৭৯১৪.০০০.০৭.০০১.২৬-৯৪২ তে গত ১৩ সেপ্টেম্বর এ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল (বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪-এর ৫৩ (২) বিধির আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।নোটিশে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উল্লেখ করা অভিযোগগুলোরবিস্তারিত পড়ুন
উপজেলা চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যান বিরোধ ! মঠবাড়িায়ায় ৭ ইউপি চেয়ারম্যানের সম্মতি ছাড়াই এডিপির প্রকল্পের অনুমোদন

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ও রাজস্ব তহবিলের অর্থ বিভাজনের জরুরি সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় ১১ জন ইউপি চেয়ারম্যানেরবিস্তারিত পড়ুন
সংসদ সদস্য ও যুদ্ধাপরাধী মামলার আসামীও তালিকায় || মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে আড়াই কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে ব্যাপক অনিয়ম, সীমাহীন দুর্নীতি ও মোটা অংকের টাকার বিনিময় অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করে মন্ত্রণালয়ে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধাদের একাংশ। শনিবারবিস্তারিত পড়ুন
