কাউখালী
কাউখালীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান : জরিমানা
পিরোজপুরের কাউখালীতে ফুটপাত অবৈধ দখলমুক্ত ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে চারজনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার কাউখালী দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করা হয়। পাশাপাশি পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ীদের সচেতন করা হয়।অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৯ (১) (ট) ধারায় তিনজনকে মোট ৬ হাজার টাকা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৮ ধারায় একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনবিস্তারিত পড়ুন
কাউখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্লিপ কার্যক্রম বাস্তবায়ন কল্পে কর্মশালা

কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালীতে আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্লিপ কার্যক্রম বাস্তবায়ন কল্পে দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা শিক্ষা কমিটি’র আয়োজনে সকালে উপজেলা পরিষদ মিলনায়নেবিস্তারিত পড়ুন
কাউখালীর জোলাগাতি মুসলীম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালী উপজেলার জোলাগাতী মুসলীম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা শেষেবিস্তারিত পড়ুন
