প্রধান সূচি

পিরোজপুরের তিনটি সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন সেতু বিভাগের সচিব

পিরোজপুর জেলার দীর্ঘদিনের দাবিকৃত তিনটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
শনিবার তিনি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে কাউখালী, নেছারাবাদ (স্বরূপকাঠি) ও ভান্ডারিয়া উপজেলার প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন।
সকালে প্রতিনিধি দল প্রথমে কাউখালী উপজেলার আমরাজুড়ি এলাকায় গাবখান চ্যানেলের ওপর প্রস্তাবিত আমরাজুড়ি সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। সেতুটি নির্মিত হলে কাউখালী ও নেছারাবাদ উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।
এ সময় সেতু বিভাগের অতিরিক্ত সচিব (পরিচালন ও প্রশাসন) আলতাফ হোসেন শেখ, তত্ত¡াবধায়ক প্রকৌশলী তোফাজ্জেল হোসেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রতিনিধি দল আমরাজুড়ি ফেরিঘাট থেকে স্পিডবোটে নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর ওপর প্রস্তাবিত সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এরপর দুপুরে ভান্ডারিয়া উপজেলার চরখালী সেতুর সম্ভাব্য নির্মাণস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর জাতীয় সংসদে জেলার জনগুরুত্বপূর্ণ এই তিনটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১০ মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিবের কাছে একটি পত্র পাঠানো হয়। সেখানে পিরোজপুর জেলার মানুষের যাতায়াত সহজ করা এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে আমরাজুড়ি, চরখালী ও সন্ধ্যা নদীর সেতুসহ তিনটি সেতু নির্মাণকে জরুরি উল্লেখ করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সেতু বিভাগের সচিবের এই পরিদর্শনের মাধ্যমে দীর্ঘদিনের দাবিকৃত তিনটি সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে স্থানীয়দের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial