প্রধান সূচি

খড়ের গাদায় মিলল ব্যবসায়ীর মাটিচাপা লাশ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নিখোঁজের তিনদিনের মাথায় হাসানুর রহমান অপু (৩৫) নামে এক ব্যবসায়ীর মাটিচাপা লাশ উদ্ধার করেছে নেছারাবাদ পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের দক্ষিন সেহাংগল গ্রামে রুম্মান শেখ নামে এক ব্যক্তির গরুর খড়ের গাদার পাশে মাটিচাপা অবস্থায় লাশটি পাওয়া যায়। রুম্মান শেখ নিহত হাসানুর রহমান অপুর ব্যবসায়িক বন্ধু। হাসানুর রহমান অপু একই গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে।
এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে রুম্মানের মা, বোন ও ভাইয়ের মেয়েকে আটক করে থানায় নিয়ে গেছেন।
এদিকে, গ্রামবাসি হাসানুর রহমান অপুকে হত্যায় জড়িত বলে মনে করে রুম্মানের মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। রুম্মান শেখ পলাতক রয়েছে। রুম্মান একই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
প্রতিবেশি আলী হোসেন নামে এক বৃদ্ধ জানান, হাসানুর রহমান অপু রুম্মানের ব্যবসায়িক বন্ধু। অপু রুম্মানের কাছে ১০ লক্ষাধিক টাকা পেতো। তাদের মধ্যে খুবই দহরম ছিল। গত ৪ অক্টোবর সকালে রুম্মানের সাথে বের হয়ে সে নিখোঁজ ছিল। শনিবার সকালে স্থানীয়রা রুম্মানের বাড়ীর পাশে সুপারি পাড়তে গিয়ে খড়ের গাদার পাশ থেকে পঁচা গন্ধ পাচ্ছিলেন। তারা বিষয়টি অন্যান্যদের জানালে তারা খুঁজতে গিয়ে অপুর লাশ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, হাসানুর রহমান অপু খুলনা শহরে বসবাস করতেন। স্ত্রী থাকতেন খুলনা শহরে। অপু ব্যবসার জন্য গ্রামের বাড়ীতে থাকতো। সে গ্রামে বসে রুম্মান শেখের সাথে সুপারি ব্যবসা করতো। গত ৪ অক্টোবর রুম্মানের সাথে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। পরে ৫ অক্টোবর তার স্ত্রী খুলনা শহরের থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিহতের চাচাত ভাই মো. নজরুল ইসলাম বলেন, তার ভাই হাসানুর রহমান অপু প্রতিবেশি মো. রুম্মান শেখের সাথে ব্যবসা করতেন। এজন্য সে রুম্মানকে কিছুদিন পূর্বে ৮ লক্ষ টাকা দিয়েছিল রুম্মানকে। টাকাটা আজকাল দেবার কথা বলে রুম্মান টাকা ফেরত দেয়নি। গত ৪ অক্টোবর প্রতারক রুম্মান তার ভাইকে ভুল বুজিয়ে বাসা থেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল।
নেছারাবাদ-কাউখালি সার্কেলের সহকারি পুলিশ সুপার সাবিহা মেহবুবা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে লাশ উদ্ধার করেছে। হাসানুর রহমান অপুকে হত্যা করা হয়েছে বলে এ অভিযোগে পলাতক রুম্মানের মা, বোন এবং ভাইয়ের মেয়েকে গ্রেফতার করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial