প্রধান সূচি

কাউখালীতে ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

পিরোজপুরের কাউখালী উপজেলায় কোষ্টগার্ড ও মৎস্য অধিদপ্তরে যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা ও কঁচা নদীর বিভিন্ন এলাকায়  থেকে প্রায় ৫০ হাজার  মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। যার আনুমানিক বাজার  মূল্যে  ১৫ লাখ টাকা।

রবিবার ভোরে সন্ধ্যা ও কঁচা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল ও কোষ্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার  জহিরুল হক এর উপস্থিতিতে জব্দকৃত ওই জাল কাউখালী লঞ্চ ঘাট সংলগ্ল মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে  দেয়া হয়।

কোষ্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার মো. জহিরুল হক জানান, ইলিশ সুরক্ষায় কোষ্টগার্ড উপকূলীয় নদ নদীতে জাটকা নিধন বন্ধে অভিযান এ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial