কাউখালীতে দুঃস্থ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সকালে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জেপি) সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা আতিকুজ্জামান খোকন, দুঃস্থ কল্যাণ সংস্থার কর্মকর্তা কাজী আতাহার আলী।
Please follow and like us:
« শরণখোলা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিনের ইন্তেকাল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে প্রতিবন্ধি দিবস পালিত »
