প্রধান সূচি

পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ : মতবিনিময় সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুর জেলা শহরের ২৬টি সামাজিক ও পেশাজীবী সংগঠনের অংশগ্রহণে তিন মাসব্যাপী মাদকবিরোধী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা ও সাংবাদিকেদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা সুজনের সভাপতি ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী কমিশনার নাজমুস সাকীব সৌরভ।
বক্তব্য রাখেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু, সিনিয়র সাংবাদিক ফিরোজ রব্বানী, খালিদ আবু, হাসান মামুন, যুবায়ের আল মামুন এবং সমাজসেবক হাবীবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালন করেন পিরোজপুর জেলা সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম।
প্রেসব্রিফিংয়ে জানানো হয়, কর্মসূচির আওতায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, পেশাজীবী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
পাশাপাশি শংকরপাশা ও কলাখালী ইউনিয়ন পরিষদ, হুলারহাট বন্দর, কদমতলা বাজার, বলেশ্বর সেতু এলাকা, পুরাতন বাসস্ট্যান্ড ও আলামকাঠি বাইপাস মোড়সহ বিভিন্ন স্থানে গণসমাবেশ আয়োজন করা হবে।
এছাড়া ১৮ বছরের নিচে শিশু-কিশোরদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে প্রচারণা, শিক্ষার্থীদের সময়মতো ঘরে ফেরার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, গণনাটক, পথনাটক ও গণসংগীতের মাধ্যমে মাদকবিরোধী প্রচার চালানো হবে।
সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজের জন্য ভয়াবহ হুমকি। বিশেষ করে তরুণদের মাদকের ছোবল থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পিরোজপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial