প্রধান সূচি

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরী ও নতুন কর্মসংস্থান সৃজনে শহর সমাজসেবা কার্যালয়ের অংশীদারিত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুরে ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরী ও নতুন কর্মসংস্থান সৃজনে শহর সমাজসেবা কার্যালয়ের অংশীদারিত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পিরোজপুর শহর সমাজসেবা কার্যালয়ের প্রাশক্ষণ কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহামুদুর রহমান মামুন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইকবাল কবির।
শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রহিম খলিল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইদ্রীস আলী আযিযি, জেলা জাসাস সভাপতি জাহিদুর ইসলাম প্রমুখ।
সভায় বক্তরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, সাইবার নিরাপত্তা ঝুঁকিসহ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ডিজিটাল প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষণ ও নতুন উদ্যোক্তা তৈরীর তাগিদ দেন।
সেমিনারে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবি সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজেন প্রতিনিদিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial