প্রধান সূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘নিজের আঙিনা নিজে পরিষ্কার রাখি, সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করছে জেলা পরিষদ।
শুক্রবার সকাল ৯টায় পিরোজপুর শহরের কৃষ্ণচ‚ড়া ভাইজোড়া এলাকার একটি পুকুর পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
‎উদ্বোধনকালে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে পরিচ্ছন্নতার বিকল্প নেই। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
‎তিনি বলেন, পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় জেলা পরিষদের মোট ১১২টি পুকুর রয়েছে তা পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে। এর মাধ্যমে জলাশয়ের পরিবেশ সংরক্ষণ, মশার প্রজনন রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভ‚মিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
‎এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial